ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে মাইলস্টোন ছুঁল ধুরন্ধর ২

কলকাতা: রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে ঝড় তুলেছে। (Dhurandhar 2)মাত্র তিন দিনে বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকার মাইলস্টোন অতিক্রম করে এটি ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে দ্রুতগতিতে ...

By Sudipta Biswas

Published:

Follow Us
dhurandhar-2-box-office-500-crore-ranveer-singh-record

কলকাতা: রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে ঝড় তুলেছে। (Dhurandhar 2)মাত্র তিন দিনে বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকার মাইলস্টোন অতিক্রম করে এটি ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে দ্রুতগতিতে এই লক্ষ্যে পৌঁছানো ছবি হয়ে উঠেছে। অদিত্য ধর পরিচালিত এই স্পাই থ্রিলার সিক্যুয়েলটি রিলিজের প্রথম তিন দিনেই রেকর্ড গড়েছে, যা আগের সব বড় ছবির রেকর্ড ভেঙে দিয়েছে।

ছবিটি ১৯ মার্চ রিলিজ হয়েছে, পেইড প্রিভিউ ১৮ মার্চ থেকে। প্রথম দিনে ভারতে নেট কালেকশন প্রায় ১০২.৫৫ কোটি টাকা, দ্বিতীয় দিনে ৮০.৭২ কোটি এবং তৃতীয় দিনে (শনিবার) ১১৩ কোটিরও বেশি। ভারতে তিন দিনে নেট কালেকশন ৩৩৯.২৭ কোটি টাকা। ওভারসিজ থেকে গ্রস ৯৬.৫০ কোটি টাকা, যার ফলে বিশ্বব্যাপী গ্রস কালেকশন ৫০১.০৪ কোটি টাকা ছুঁয়েছে।

   

আরও দেখুনঃ বাঁকুড়ায় ভোটের আগে পুলিশি কড়াকড়ি, থানা পরিদর্শনে পুলিশ সুপার

এটা ভারতীয় সিনেমার জন্য একটা অভূতপূর্ব সাফল্য কোনো ছবি এত দ্রুত ৫০০ কোটি পার করেনি।ছবির সাফল্যের পিছনে রয়েছে রণবীর সিংহের ম্যাস অ্যাপিল, অ্যাকশন-প্যাকড স্পাই স্টোরি এবং ঈদের ছুটির সুবিধা। গল্পে রণবীরের চরিত্র জাসকিরত সিংহ রাঙ্গি। যে হামজা আলি মাজারি হয়ে লিয়ারির আন্ডারওয়ার্ল্ডে ঢুকে অপরাজেয় রাজা হয়ে ওঠে। এই ইনটেন্স পারফরম্যান্স দর্শকদের মন জয় করেছে। সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, রাকেশ বেদী সহ স্টার কাস্ট এবং হাই-ভোল্টেজ অ্যাকশন দর্শকদের থিয়েটারে টেনে এনেছে।

ওভারসিজে ছবিটি রেকর্ড গড়েছে। উত্তর আমেরিকায় (ইউএসএ-কানাডা) তৃতীয় দিনে ৪-৪.৫ মিলিয়ন ডলার (প্রায় ৩৫-৪০ কোটি টাকা) আয়ের সম্ভাবনা, যা ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ সিঙ্গেল-ডে গ্রস। ইউকে, অস্ট্রেলিয়া, জার্মানি, নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশে দুর্দান্ত পারফরম্যান্স। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, ইউএসএ-তে ৪৬.৩৪ কোটি, কানাডায় ১৮.৭৫ কোটি, ইউকে-তে ১১.৬০ কোটি এসব মিলিয়ে ওভারসিজ ব্যবসা অভূতপূর্ব।

ভিডিও নিউজ দেখুন

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google