Bangla Pokkho: পরিবহনে বাংলা ভাষায় পরিষেবার দাবিতে বাংলা পক্ষর ডেপুটেশন কর্মসূচী

পশ্চিমবঙ্গের প্রতিটি যাত্রী পরিবহনকারী বাসের ভিতরে এবং বাইরে যাত্রীদের জন্য লেখা প্রতিটি নির্দেশিকা বাধ্যতামূলক ভাবে বাংলায় লিখতে হবে। এই দাবিতে সোমবার কলকাতার পরিবহন দপ্তরে স্মারক লিপি জমা দিল বাংলা পক্ষ (Bangla Pokkho)

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Bangla Pokkho

পশ্চিমবঙ্গের প্রতিটি যাত্রী পরিবহনকারী বাসের ভিতরে এবং বাইরে যাত্রীদের জন্য লেখা প্রতিটি নির্দেশিকা বাধ্যতামূলক ভাবে বাংলায় লিখতে হবে। এই দাবিতে সোমবার কলকাতার পরিবহন দপ্তরে স্মারক লিপি জমা দিল বাংলা পক্ষ (Bangla Pokkho)। পরিবহন দপ্তরের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৌমেন মাইতি-এর হাতে এই স্মারক লিপি তুলে দেওয়া হয়।

বাংলা পক্ষর তরফে জানানো হয়েছে বিভিন্ন সরকারি বাসে যাত্রীদের জন্য নির্দেশিকাগুলি বাংলা ভাষায় লেখা নেই। টিকিটের ভাষায় বাংলা নেই। ৮৬ শতাংশ বাঙালির রাজ্যে, পরিবহনে বাংলায় নির্দেশিকা না থাকায় যাত্রী নিরাপত্তা সংক্রান্ত তথ্য সহ বাকি তথ্য বেশিভাগ বাঙালি যাত্রীর বুঝতে অসুবিধা হয়। একই অসুবিধা রয়েছে বেসরকারি পরিবহনের ক্ষেত্রেও একই অসুবিধার সম্মুখীন হতে হয়৷ এই দাবীকে সামনে রেখেই এদিন ডেপুটেশন দেওয়া হয়েছে৷

   

স্মারক লিপি প্রদান করার পর বাংলা পক্ষ-র প্রতিনিধি দলের তরফে জানানো হয় কতৃপক্ষ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলা পক্ষ-র প্রতিনিধি দলে ছিলেন মনোজিত মজুমদার ও সৌম্য বেরা। উপস্থিত ছিলেন বাংলা পক্ষর অন্যান্য সহযোদ্ধারা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google