৩৭-এ দীপিকা, জন্মদিনে “ফেভারিট অ্যাক্ট্রেস”-কে এ কি বললেন শাহরুখ খান

জ দীপিকা পাড়ুকোনের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় 'পাঠান'-এর পোস্টার থেকে দীপিকার নতুন এক ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শাহরুখ খান (Shah Rukh Khan

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Deepika Shah Rukh Khan

সামনেই মুক্তি পাচ্ছে দর্শকদের বহু প্রতিক্ষীত ছবি। আর সেই ছবিতে হট লুকে ঝড় তুলেছেন দীপিকা পাড়ুকোন। আর আজ অভিনেত্রীর জন্মদিন। ৩৭ বছরে পা দিলেন তিনি। এই দিনে ছবির নায়ক কিং খান শুভেচ্ছা জানাবেন না, তাও কি হয় নাকি! আজ দীপিকা পাড়ুকোনের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় ‘পাঠান’-এর পোস্টার থেকে দীপিকার নতুন এক ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শাহরুখ খান (Shah Rukh Khan)।

আজ নিজস্ব সোশ্যাল মিডিয়ায় দীপিকার একটি ছবি শেয়ার করেছেন শাহরুখ। তাতে দীপিকাকে দেখা যাচ্ছে, গাঢ় শ্যাওলা রঙের আঁটসাট পোশাকে, হাতে বন্দুক নিয়ে, কপাল দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। দীপিকার এই লুকের ছবি শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘আমার প্রিয় দীপিকা, তুমি নিজের প্রতিটা চরিত্রে পর্দায় ঝলমলিয়ে ওঠো। তোমায় নিয়ে সবসময় গর্ব হয়। সাফল্যের নতুন শিখর ছোঁও তুমি এই কামনা। শুভ জন্মদিন। অনেক ভালবাসা।’

   

জন্মদিনের শুভেচ্ছার শেষে শাহরুখ উল্লেখ করতে ভোলেননি বহু প্রতিক্ষিত ছবি ‘পাঠান’ এর মুক্তির তারিখ। ছবির ক্যাপশনের নীচে তিনি লেখেন, ২৫ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পেতে চলেছে এই ছবি।

https://www.instagram.com/p/CnBZUXQIhd-/?utm_source=ig_web_copy_link

দীপিকার এই একই ছবি শেয়ার করে অভিনেত্রীকে শুভেচ্ছা জানান সহ অভিনেতা জন আব্রাহাম। তিনি লেখেনে, ‘শুভ জন্মদিন দীপিকা পাড়ুকোন। নতুন বছরে অনেক সাফল্য পাও।’ এছাড়াও আরও অনেক শুভেচ্ছা বার্তা সকাল থেকেই আসছে অভিনেত্রীর জন্য।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google