Cyclone Alert Meaning: সামুদ্রিক ঘূর্ণির সতর্কবার্তা ও বিপদ সংকেত কী? পার্থক্য জানুন

সামুদ্রিক ঘূর্ণির সতর্কবার্তা ও বিপদ সংকেত (Cyclone Alert Meaning) নির্ধারিত হয় হাওয়ার গতিবেগ (ঘন্টা প্রতি) অনুসারে। সেই হিসেব ধরে প্রথমে আসে ৪টি পর্যায়ের সতর্কবার্তা ও তার পরে আসে ...

By Rana Das

Published:

Follow Us

সামুদ্রিক ঘূর্ণির সতর্কবার্তা ও বিপদ সংকেত (Cyclone Alert Meaning) নির্ধারিত হয় হাওয়ার গতিবেগ (ঘন্টা প্রতি) অনুসারে। সেই হিসেব ধরে প্রথমে আসে ৪টি পর্যায়ের সতর্কবার্তা ও তার পরে আসে ৬টি বিপদ সংকেত। প্রতিটি আলাদা। আবহাওয়া বিশেষজ্ঞ, নাবিক, সমুদ্র ও নদীর মৎস্যজীবী, উপকূলরক্ষী ও নৌ বাহিনীর কাছে প্রতিটি সতর্কবার্তা গুরুত্বপূর্ণ।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আবহাওয়া বিজ্ঞান ও সমুদ্র বিজ্ঞানের নিরিখে সাইক্লোন নামে চিহ্নিত। যখন কোনও সামুদ্রিক ঘূর্ণি তৈরি হয় তার প্রতিটি পর্যায় ধরে ধরে সতর্কবার্তা ও বিপদ সংকেত দেওয়া হয়।

   

গতিবেগ ধরে সামুদ্রিক ঘূর্ণির সতর্কবার্তাগুলি কী কী?

(১) দূরবর্তী সতর্ক সংকেত: বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬১ কিলোমিটার। সামুদ্রিক ঝড়ের সৃষ্টি হবে।

(২) দূরবর্তী হুঁশিয়ারি সংকেত:  গভীর সাগরে ঝড় সৃষ্টি হয়েছে। সেখানে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিলোমিটার।

(৩) স্থানীয় সতর্ক সংকেত: ঘূর্ণি ঝড়ের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার হতে পারে।বন্দরে নোঙর করা জাহাজ দুর্যোগের মুখে পড়তে পারে।

(৪) স্থানীয় হুঁশিয়ারি সংকেত: ঘূর্ণিঝড়েপ সম্ভাব্য গতিবেগ ঘণ্টায় ৫১-৬১ কিলোনিটার। বিপজ্জনক সময় আসেনি।

এরপর আসছে সতর্কবার্তার পরবর্তী ধাপগুলি। এগুলি মূলত বিপদ সংকেত হিসেবে চিহ্নিত। এই সংকেতগুলি জানুন।

৫ নং বিপদ সংকেত: ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিলোমিটার। ঝড় কোনও বন্দরের বাঁ দিক দিয়ে বয়ে যেতে পারে।

৬ নং বিপদ সংকেত: ঝড় কোনও বন্দরকে ডান দিক দিয়ে বয়ে যেতে পারে। বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিলোমিটার।

৭ নং বিপদ সংকেত: বন্দর মাঝারি-তীব্র ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিলোমিটার।

৮ নং মহাবিপদ সংকেত: বন্দর তীব্রতর ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোনিটার বা তার বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে বাঁ দিকে রেখে উপকূল অতিক্রম করবে।

৯ নং মহাবিপদ সংকেত: ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার বা তার বেশি হতে পারে। ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে।

১০ নং মহাবিপদ সংকেত: বন্দর তীব্রতর সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার তার বেশি হতে পারে।

১১ নং যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত: ঝড়ের তাণ্ডবে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google