CPIM: ‘অর্থ পাচার করতে ১৫ জন বিদেশি পতিতার অ্যাকাউন্ট ব্যবহার’,সেলিমের নিশানায় অভিষেক

তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। তাঁর দাবি, বিদেশী পতিতাদের অ্যাকাউন্ট ভাড়া করে দুর্নীতির টাকা পাচার করা হয়েছে।

By Rana Das

Published:

Follow Us

তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। তাঁর দাবি, বিদেশী পতিতাদের অ্যাকাউন্ট ভাড়া করে দুর্নীতির টাকা পাচার করা হয়েছে। সেলিমের এই পোস্টে চাঞ্চল্য ছড়িয়েছে। জবাব দিলেন তৃণমূলের মু়খপাত্র কুণাল ঘোষ।

উল্লেখ্য, চোখের চিকিৎসা করাতে আমেরিকায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সেলফি পোস্ট করেছেন তিনি। রাশিয়ান বান্ধবী ইস্যুতে নাম না করে তাঁকে নিশানা করছে বিরোধীরা।

   

অভিষেকের ছবি পোস্ট করে টুইটারে মহম্মদ সেলিম লিখেছেন, “সাংসদ ওরফে মাফিয়া ডন কয়লা পাচার থেকে নিয়োগ দুর্নীতির মতো একাধিক অপরাধে অভিযুক্ত নিউইয়র্ক থেকে সেলফি পোস্ট করছেন। দেশ থেকে পালিয়েছেন।” তিনি লেখেন অর্থ পাচার করতে ১৫ জন বিদেশি পতিতার অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে।

MD-salim

সেলিমের টুইটের পর কুণাল ঘোষ বলেছেন, “কয়েকবছর আগের কথা। পার্টির কাজ আছে বলে এক নামী নেতা বান্ধবীর সঙ্গে একটি রাজ্যের হোটেলে চলে যান। তার বিমান এবং হোটেলের কাগজ তাঁর বাড়িতে দেন পার্টিরই আরেক নেতা, আমাদেরও দেন। চূড়ান্ত অশান্তি হয়।” কুণাল ঘোষ সেলিমকে পাল্টা প্রশ্ন করেন, “সেই সময় সৌজন্যর খাতিরে সেই খবর ছাপা হয়নি। এবিষয়ে আপনার কিছু জানা আছে মহম্মদ সেলিম?”

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google