Johnson & Johnson: জনসন পাউডার থেকে ক্যানসার, আক্রান্তদের ক্ষতিপূরণের নির্দেশ আদালতের

জনসনের বেবি পাউডার ঘিরে বিতর্ক আগে থেকেই। ওই পাউডারে অ্যাসবেস্টসের নমুনা পাওয়া গিয়েছে। যা শিশু শরীরের জন্য ক্ষতিকারক, এর সংস্পর্শে ক্যানসার পর্যন্ত হতে পারে। এবার ক্যালিফোর্নিয়ার এক আদালত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

জনসনের বেবি পাউডার ঘিরে বিতর্ক আগে থেকেই। ওই পাউডারে অ্যাসবেস্টসের নমুনা পাওয়া গিয়েছে। যা শিশু শরীরের জন্য ক্ষতিকারক, এর সংস্পর্শে ক্যানসার পর্যন্ত হতে পারে।

এবার ক্যালিফোর্নিয়ার এক আদালত সংস্থাকে নির্দেশ দিল এক ব্যক্তিকে ১৮.৮ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার জন্য। যা ভারতীয় মুদ্রায় ১৫৪ কোটি টাকারও বেশি।

   

প্রসঙ্গত, গত বছর ক্যালিফোর্নিয়ার আদালতে মামলা দায়ের করেন ইমোরি হার্নান্ডেজ ভালাদেজ নামের এক ব্যক্তি। তিনি দাবি করেন, তার শরীরে মেসোথেলিওমা নামের ভয়ংকর ক্যানসার বাসা বেঁধেছে ছোটবেলায় জনসন অ্যান্ড জনসনের পাউডার মাখার ফলে।

উল্লেখ্য, ১৮৯৪ সাল থেকে “জনসন অ্যান্ড জনসন” বেবি পাউডার বিক্রি হয়ে চলেছে। আমেরিকার ৩৫ হাজার মহিলা জরায়ুর ক্যানসারের জন্য ওই সংস্থাকে দায়ী করে মামলা দায়েরের পর থেকেই বিদেশে কমতে শুরু করে পাউডারটির চাহিদা। এরপর থেকে একের পর এক মামলায় বিরাট অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে সংস্থাকে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google