Weight Loss: ওজন দূর করতে রোজ পান করুন মৌরি জল

বর্তমানে সকলে শরীর সচেতন, তাই রোগা হওয়ার জন্য অনেক কষ্টই করে থাকেন সকলে। যার মধ্যে অন্যতম হলো জিমে গিয়ে কসরত করা কিংবা ডায়েট মেনে চলা। তবে এত কিছু ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
foods to gain weight

বর্তমানে সকলে শরীর সচেতন, তাই রোগা হওয়ার জন্য অনেক কষ্টই করে থাকেন সকলে। যার মধ্যে অন্যতম হলো জিমে গিয়ে কসরত করা কিংবা ডায়েট মেনে চলা। তবে এত কিছু করেও শরীরের জেদি মেদ কিছুতেই ঝরতে চাই না৷ অন্যদিকে শরীরের ওজন বৃদ্ধি পেতে থাকলে নানা ধরনের সমস্যা দেখা দেয়। তার মধ্যে অন্যতম হলো হাঁটু ব্যথা, একই সাথে হজমের গন্ডগোল হতে শুরু করে।

তাছাড়া ডায়েট মেনে সারাদিনের খাবারে অনেক পরিবর্তন নিয়ে আসতে হয় ওজন কমাতে। কিন্তু তাতেও শেষ পর্যন্ত ফল মেলে না। তাই অগত্যা খানিকটা হাল ছেড়ে দিয়ে পুনরায় নিজের ওজনের কথা ভুলে যান সকলে। তবে বিশেষজ্ঞরা বলছেন শুধু শারীরিক কষ্ট কিংবা ডায়েটের উপর ভরসা করলে চলবে না তার সাথে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম।

   

মৌরি আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং আমাদের ওজন বাড়তে রক্ষা করেনা। ওবেসিটি থাকলে হতে পারে নানারকম শারীরিক সমস্যা যেমন হার্টের সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিস। মৌরি মেদ জমতে দেয়না। ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং মিনারেলে ভরপুর মৌরি সহজেই ক্যালরি বার্ন করতে কাজে আসে।

মৌরি জল উপকারী শরীরের জন্য। কীভাবে বানাবেন? প্রথমে নেবেন এক টেবিল চামচ মৌরি এবং এক চিমটি হলুদ। এটা এবার সারা রাত ভিজিয়ে রাখতে হবে দু-গ্লাস জলে। এরপর, সকালে উঠে এক গ্লাস জল ছেঁকে নিয়ে তা গরম করতে হবে। ওই জল ঠান্ডা হয়ে এলে তা খালি পেটে পান করতে হবে। এই জল সারা দিনে অল্প অল্প করেও খাওয়া যায়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google