Coal Scam: সিবিআইয়ের প্রথম চার্জশিটে তৃণমূল ঘনিষ্ঠ লালা সহ ৪১ জনের নাম

কয়লা পাচার (Coal Scam) মামলার তদন্তে চার্জশিট পেশ করল সিবিআই। আসানসোলের বিশেষ আদালতে বিচারপতি রাজেশ চক্রবর্তীর এজলাসে ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। এই চার্জশিটে রয়েছে অনুপ মাঝি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কয়লা পাচার (Coal Scam) মামলার তদন্তে চার্জশিট পেশ করল সিবিআই। আসানসোলের বিশেষ আদালতে বিচারপতি রাজেশ চক্রবর্তীর এজলাসে ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। এই চার্জশিটে রয়েছে অনুপ মাঝি ওরফে লালার নাম।

মোট ৪১ জনের নামে চার্জশিট। এদের অন্যতম বিকাশ মিশ্র, জয়দেব মণ্ডল, গুরুপদ মাজি, নারায়ণ নন্দাদের নাম। যে আট জন ইসিএল আধিকারিদের সিবিআই গ্রেফতার করেছে, তাদের নামও উল্লেখ রয়েছে। এছাড়া রয়েছে আসানসোল দুর্গাপুরের দশটি বেসরকারি কারখানার ডিরেক্টরদের নাম।

   

সিবিআই সূত্রে খবর, পরবর্তীতে আরও অনেকজনের নাম যুক্ত হবে। যারা জেলে রয়েছেন, যারা মুক্তি পেয়েছেন, সকলকেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে। এই ৪১ জনের বাইরে আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। এখনও ১৫ জন কয়লা মাফিয়াদের নাম রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা, এই মুহুর্তে সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেয়েছে। এখনই তাকে গ্রেফতার করা যাবে না। পলাতক বিনয় মিশ্র। তার ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করেছে সিবিআই। এরা সবাই তৃণমূল ঘনিষ্ঠ।

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google