LIVE: অভিষেকের রাজনৈতিক জীবন সম্পর্কে বিস্ফোরক তথ্য ফাঁঁস মমতার

নবজোয়ার কর্মসূচির শেষ লগ্নে এসে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাকদ্বীপে ভিড়ে গমগম করা জনসভা থেকে মমতার চাঞ্চল্যকর দাবি। তিনি বলেন তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় দু বছর বয়স ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mamata Banerjee addressing a gathering

নবজোয়ার কর্মসূচির শেষ লগ্নে এসে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাকদ্বীপে ভিড়ে গমগম করা জনসভা থেকে মমতার চাঞ্চল্যকর দাবি। তিনি বলেন তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় দু বছর বয়স থেকে রাজনীতি করছে। এছাড়াও একের পর এক দাবি করেছেন মুখ্যমন্ত্রী। 

বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়: LIVE

   
  •  
  • আপনাদের গরম হচ্ছে, আমার এরম গরম অনেক হয়েছে। ভাত, আলুভাজা, পিঁয়াজ খান।
  • সিপিএম আমলে কোথায় শান্তি ছিল? ৪ টি দল এক হয়ে রাজ্য সরকারের বদনাম করছে।
  • আমরা মানবিক হচ্ছি। তোমরা দানবিক হচ্ছ। আমাকে, আমার পরিবারকে, অভিষেককে, দলকে গালাগাল করে‌
  • আমি একটাকাও পারিশ্রমিক নি‌ই না। তাও লোকের প্রশ্ন ও‌‌ এত টাকা পায় কোথা থেকে। আমার ১২৫ টা বইয়ের রয়্যালটি নিয়ে আমার চলে যায়।
  • বিজেপি বাংলাকে বদনাম করার চেষ্টা করছে। ১০০ দিনের কাজের টাকা দেয়না কেন্দ্র।
  • দুটো বুথে গন্ডগোল নিয়ে এত চিৎকার কেন‌ প্রশ্ন মমতার
  • ৮২ হাজার মনোনয়ন জমা তৃণমূলের
  • পঞ্চায়েতে কোনো রাজ্যে এত মনোনয়ন হয়নি।
  • বিজেপির সবাই চোর-ডাকাত-গুন্ডা
  • “বাংলায় কেন্দ্রীয় বাহিনী নামানোর ছুতো খুঁজছে দিল্লি।”
  • “ভাঙড়ের ঘটনা‌ তৃণমূল কংগ্রেস করেনি। আমাকে তৃণমূলকে জঘণ্য ভাষায় আক্রমণ‌ করা হয়েছে।”
  • এত শান্তিপূর্ণ ভাবে মনোনয়ন হয়নি: মমতা

নবজোয়ার কর্মসূচির শেষ লগ্নে এসে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাকদ্বীপে ভিড়ে গমগম করা জনসভা থেকে মমতার দাবি, তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় দু বছর বয়স থেকে রাজনীতি করছে।

নির্বাচন কমিশনের খাতায় তৃণমূল কংগ্রেস এখন আঞ্চলিক দল। এই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পঞ্চায়েত ভোটের আগে রাজ্য জুড়ে নবজোয়ার কর্মসূচি করছেন। কোচবিহার থেকে শুরু হয়ে কাকদ্বীপে এসে শেষ নবজোয়ার। এই কাকদ্বীপেই মমতা ও অভিষেকের যৌথ নবজোয়ার সভা। সেখানেই মুখ্যমন্ত্রীর দাবি একেবারে দু বছর থেকে রাজনীতি করছে অভিষেক।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google