ssc scam: অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা চেয়ে শিক্ষাদপ্তরে চিঠি দিল সিবিআই

লোকসভা ভোটের মুখে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা। কোর্টের একটি নির্দেশে বাতিল হয়েছে ২০১৬ সালের এসএসসির সমস্ত প্যানেল। শুধু তাই নয় অযোগ্য প্রার্থীদের সংখ্যা প্রায় ৫হাজার। তাদেরকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
cbi

লোকসভা ভোটের মুখে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা। কোর্টের একটি নির্দেশে বাতিল হয়েছে ২০১৬ সালের এসএসসির সমস্ত প্যানেল। শুধু তাই নয় অযোগ্য প্রার্থীদের সংখ্যা প্রায় ৫হাজার। তাদেরকে ফেরত দিতে হবে বেতন। সেই বেতন ফেরত নয় তার সঙ্গে গুনতে হবে ১২শতাংশ সুদ। এই মর্মে হাইকোর্টের নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে এসএসসি। তবে এই মধ্যে রাজ্য শিক্ষাদপ্তরকে চিঠি দিল সিবিআই। অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা হাতে পাওয়ার পর জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে। খুব দ্রুত অযোগ্য প্রার্থীদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করবে সিবিআই।

সূত্র মারফত জানা গিয়েছে, অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। আদালতের নির্দেশ ছিল, অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। সেই কারণেই, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের আলাদা করে চিহ্নিত করার কাজ শুরু হল। এরপরেই প্রত্যেককে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে ৫,২৪৩জন অযোগ্য প্রার্থী ছিল।

   

যদিও অনেকেই এই রায়ের বিরোধিতা করেছেন। ইতিমধ্যে যোগ্য চাকরি প্রার্থীরা এই রায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন। গতকাল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন যোগ্য চাকরিহারাদের পাশে আছে বিজেপি। শুধু তাই নয় শাসক দলও এই রায় মানতে নারাজ। সুপ্রিম কোর্ট এই রায়ের বিরুদ্ধে কী বলে সেই দিকেই তাকিয়ে গোটা বাংলা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google