স্কলারশিপের টাকা তছরুপের অভিযোগে এফআইআর দায়ের সিবিআইয়ের

সরকারি বাড়ি, ভাতা, বিভিন্ন প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির ঘটনা প্রায়শই নজরে আসে। এবার অভিযোগ উঠল সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপের টাকা তছরুপের বিষয়ে। সেই অভিযোগের ভিত্তিতে এবার এফআইআর দায়ের করল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সরকারি বাড়ি, ভাতা, বিভিন্ন প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির ঘটনা প্রায়শই নজরে আসে। এবার অভিযোগ উঠল সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপের টাকা তছরুপের বিষয়ে। সেই অভিযোগের ভিত্তিতে এবার এফআইআর দায়ের করল সিবিআই। গোটা বাংলা জুড়ে বহু স্কুলের সংখ্যালঘু পড়ুয়াদের আবেদন পত্র জমা পড়েছে স্কলারশিপের জন্য। অভিযোগ উঠছে যে আবেদনপত্র জমা পড়েছে তার মধ্যে অধিকাংশই ভুয়ো। ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে সংখ্যালঘু পড়ুয়াদের নামে প্রায় ১৪৪ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের করেছে সিবিআই। দুর্নীতি দমন আইন ও অপরাধ মূলক ষড়যন্ত্র প্রতারণার ধারায় মামলায় রুজু।

এর আগেও গোটা বাংলা জুড়ে নজরে এসেছে একাধিক প্রকল্পে টাকা তছরূপের ঘটনা। বেশ কয়েক মাস আগেই সরকারি বাড়ি নিয়েও একাধিক অভিযোগ এসেছিল। যেখানে অযোগ্যরা প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা তুলে নেয়।

   

এবার শিক্ষা প্রাঙ্গণেও টাকা আত্মসাৎ। যোগ্য হতদরিদ্র শিক্ষার্থীরা যারা স্কলারশিপ এর টাকা পেলে পড়াশোনা চালাতে পারে, তাদের প্রাপ্য টাকা আত্মসাৎ এর মত ঘৃণ্য কাজ করেছে বেশ কিছু অসাধু ব্যক্তি। যার ফলে এবার এফআইআর দায়ের করেছে সিবিআই।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google