World Bank: বিশ্ব ব্যাঙ্ক রিপোর্টে অস্বস্তিতে মোদী, পাকিস্তানের থেকেও ভারতে বেশি বেকারত্ব বৃদ্ধি

রাম মন্দিরের বিপুল আয়োজন ও জৌলুসে বিজেপির প্রচার চলছে। দাবি করা হয়েছে, রাম মন্দির ভিত্তিক ১১ হাজার কোটির উন্নয়ন পরিকাঠামোর। তবে বছর শেষে দেশে বেকারত্বের হার নিয়ে প্রকাশিত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
PM Modi

রাম মন্দিরের বিপুল আয়োজন ও জৌলুসে বিজেপির প্রচার চলছে। দাবি করা হয়েছে, রাম মন্দির ভিত্তিক ১১ হাজার কোটির উন্নয়ন পরিকাঠামোর। তবে বছর শেষে দেশে বেকারত্বের হার নিয়ে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট বলছে মোদী সরকারের আমলে দেশের কর্মসংস্থান হাল করুণতম।

প্রধানমন্ত্রী দাবি করেছেন, তাঁর আমলে দেশে বেকারি কমেছে। বিশ্ব ব্যাঙ্কের রিপোর্টে স্পষ্ট মোদীর দাবি ভুল। বিশ্ব ব্যাঙ্ক জানিয়েছে ভারতের তরুণদের বেকারির হার বিপুল হারে বেড়েছে। রিপোর্টে বলা হয়, প্রতিবেশি পাকিস্তান, বাংলাদেশ, ভুটানের থেকেও ভারতে তরুণ প্রজন্মের বেকারির হার বেশি।

   

বিশ্ব ব্যাঙ্কের তথ্য ২০২২সালে ভারতে তরুণদের মধ্যে বেকারির হার বেড়ে দাঁড়িয়েছে ২৩.২২ শতাংশ। পাকিস্তানে এই একই সময়ে বেকারির হার ১১.৩ শতাংশ, বাংলাদেশে এই বেকারির হার ১২.৯ শতাংশ এবং ভুটানে বেকারির হার ১৪.৪ শতাংশ।

বিশ্ব ব্যাঙ্ক জানিয়েছে, গত বছর চিনে বেকারির হার ছিল ১৩.২শতাংশ, সিরিয়ায় ২২.১ শতাংশ, ইন্দোনেশিয়ায় ১৩ শতাংশ, মালয়েশিয়ায় ১১.৭ শতাংশ, ভিয়েতনামে ৭.৪ শতাংশ, দক্ষিণ কোরিয়ায় ৬.৯ শতাংশ এবং  সিঙ্গাপুরে ৬.১ শতাংশ।

রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় তরুণ প্রজন্মের মধ্যেই বেকারি হারে এই বিপুল বৃদ্ধি। ১৫ থেকে ২৪ বছর বয়সকেই তরুণ প্রজন্মকে ধরে এই বেকারত্ব হিসেব করা হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google