আজ দেশের কোন শহরে পেট্রোলের দাম কত

কলকাতা: আজ ১৮ মার্চ ২০২৬, দেশের বিভিন্ন মহানগরে পেট্রোলের দামে ফের নজর পড়ল সাধারণ মানুষের (Petrol price)। প্রতিদিনের মতো আজও সকাল ৬টায় সরকারি তেল বিপণন সংস্থাগুলি ইন্ডিয়ান অয়েল ...

By Sudipta Biswas

Published:

Follow Us
petrol-price-india-18-march-2026-major-cities

কলকাতা: আজ ১৮ মার্চ ২০২৬, দেশের বিভিন্ন মহানগরে পেট্রোলের দামে ফের নজর পড়ল সাধারণ মানুষের (Petrol price)। প্রতিদিনের মতো আজও সকাল ৬টায় সরকারি তেল বিপণন সংস্থাগুলি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL), ভারত পেট্রোলিয়াম (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL) নতুন জ্বালানির দাম ঘোষণা করেছে। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং ডলারের বিপরীতে টাকার দামের উপর নির্ভর করেই এই পরিবর্তন ঘটে।

আজকের নিরিখে,কোলকাতাতে ১ লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ₹১০৫.৪৫। অন্যদিকে রাজধানী নয়াদিল্লিতে এই দাম তুলনামূলকভাবে কম, ₹৯৪.৭৭। অর্থনৈতিক রাজধানী মুম্বইতে পেট্রোলের দাম ₹১০৩.৫৪, যা আবার দক্ষিণ ভারতের চেন্নাইতে ₹১০০.৭৫। এছাড়া বেঙ্গালুরুতে আজ পেট্রোলের দাম ₹১০২.৯৯। উত্তর ভারতের শহর লখনউ শহরে এই দাম ₹৯৫.৪৮, আর বিহারের রাজধানী পটনাতে পেট্রোলের দাম সবচেয়ে বেশি, ₹১০৫.৬৫।

   

আরও দেখুনঃ অসমের রাজনীতিতেই বড় ধাক্কা! নির্বাচনের আগেই কংগ্রেস ছাড়লেন প্রদ্যুৎ

এই মূল্য তালিকা দেখলেই বোঝা যাচ্ছে, বিভিন্ন রাজ্যে করের পার্থক্যের কারণে জ্বালানির দামে বিস্তর ফারাক দেখা যায়। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বিহারের মতো রাজ্যে ভ্যাট বেশি হওয়ায় পেট্রোলের দাম তুলনামূলকভাবে বেশি। অন্যদিকে দিল্লি বা উত্তরপ্রদেশে করের হার কিছুটা কম থাকায় দামও কম। বিশেষজ্ঞদের মতে, মধ্য প্রাচ্যের অশান্তির কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা পেট্রোলের মূল্যের অন্যতম বড় কারণ। সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম কিছুটা অস্থির থাকায় তার প্রভাব সরাসরি ভারতীয় বাজারেও পড়ছে। এছাড়া ডলারের বিপরীতে ভারতীয় টাকার মান দুর্বল হলে আমদানি খরচ বাড়ে, ফলে পেট্রোল-ডিজেলের দামও বেড়ে যায়।

তবে শুধু আন্তর্জাতিক কারণই নয়, দেশের অভ্যন্তরীণ কর কাঠামোও বড় ভূমিকা পালন করে। কেন্দ্রীয় আবগারি শুল্ক এবং রাজ্য সরকারের ভ্যাট মিলিয়েই চূড়ান্ত খুচরো দাম নির্ধারিত হয়। ফলে একই দেশে থেকেও শহরভেদে দামের এই পার্থক্য তৈরি হয়। এদিকে, সাধারণ মানুষের ওপর এর প্রভাবও কম নয়। প্রতিদিনের যাতায়াত, পণ্য পরিবহণ থেকে শুরু করে বাজারের জিনিসপত্রের দাম সবকিছুতেই জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব পড়ে। ফলে পেট্রোলের দাম বাড়লেই বাড়তে থাকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামও।

অন্যদিকে, সরকার এবং তেল সংস্থাগুলি জানিয়েছে যে তারা আন্তর্জাতিক বাজার পরিস্থিতির দিকে নজর রেখে দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তবে বিশ্ব পরিস্থিতি অনিশ্চিত থাকায় আগামী দিনে পেট্রোলের দাম আরও বাড়বে না কমবে, তা এখনই বলা কঠিন।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.