ফের মহার্ঘ পেট্রোল-ডিজেল! কলকাতায় প্রতি লিটারের দাম কত?

কলকাতা: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) মূল্যে অস্থিরতার জেরে দেশজুড়ে লাগাতার বাড়ছে জ্বালানির দাম। সপ্তাহের দ্বিতীয় দিন, মঙ্গলবার ফের একদফায় দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। দেশের চার মহানগরীতেই ...

By Moumita Biswas

Published:

Updated:

Follow Us
Petrol Diesel Price Hike In India

কলকাতা: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) মূল্যে অস্থিরতার জেরে দেশজুড়ে লাগাতার বাড়ছে জ্বালানির দাম। সপ্তাহের দ্বিতীয় দিন, মঙ্গলবার ফের একদফায় দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। দেশের চার মহানগরীতেই জ্বালানির পারদ চড়েছে। এর মধ্যে কলকাতায় পেট্রোলের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের গণ্ডি পার করতেই গত শুক্রবার লিটার প্রতি ৩ টাকা দাম বাড়িয়েছিল তেল সংস্থাগুলি। সেই ধাক্কা সামলানোর আগেই সপ্তাহের শুরুতেই মিলল দ্বিতীয় ছ্যাঁকা। (Petrol Diesel Price Increase India)

চার মহানগরে পেট্রোল ও ডিজেলের নতুন দাম: একনজরে

মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে কার্যকর হওয়া সংশোধিত মূল্য তালিকা অনুযায়ী, চার মেট্রো শহরে জ্বালানির চিত্রটা ঠিক এইরকম—

   

পেট্রোলের নতুন দর (প্রতি লিটার)-

কলকাতা: ৯৬ পয়সা বেড়ে নতুন দাম ১০৯.৭০ টাকা (চার মহানগরের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি)।

মুম্বই: ৯১ পয়সা বেড়ে নতুন দাম ১০৭.৫৯ টাকা।

চেন্নাই: ৮২ পয়সা বেড়ে নতুন দাম ১০৪.৪৯ টাকা।

দিল্লি: ৮৭ পয়সা বেড়ে নতুন দাম ৯৮.৬৪ টাকা।

ডিজেলের নতুন দর (প্রতি লিটার)

কলকাতা: ৯৪ পয়সা বেড়ে নতুন দাম ৯৬.০৭ টাকা।

মুম্বই: ৯৪ পয়সা বেড়ে নতুন দাম ৯৪.০৮ টাকা।

চেন্নাই: ৮৬ পয়সা বেড়ে নতুন দাম ৯৬.১১ টাকা।

দিল্লি: ৯১ পয়সা বেড়ে নতুন দাম ৯১.৫৮ টাকা।

কেন এই আকস্মিক মূল্যবৃদ্ধি?

আর্থিক ও ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মূল্যবৃদ্ধির নেপথ্যে রয়েছে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক অগ্নিগর্ভ পরিস্থিতি। বিশেষ করে আমেরিকা, ইজরায়েল এবং ইরানের মধ্যে চলা সংঘাতের কারণে আন্তর্জাতিক তেল বাজারে সরবরাহ নিয়ে বড়সড় সংকট তৈরি হয়েছে। যার জেরে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম একধাক্কায় ১০০ মার্কিন ডলার পার করে গিয়েছে। আর বিশ্ববাজারের সেই অস্থিরতার মাশুলই এবার গুনতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। মাত্র কয়েক দিনের ব্যবধানে দু’-দুবার জ্বালানির দাম বাড়ায় স্বাভাবিকভাবেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির আশঙ্কাও তৈরি হচ্ছে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google