আলু ৪৫, পেঁয়াজ ৫০, লঙ্কা ১৩০ – জেনে নিন আজকের বাজারদর

বাংলার বর্ষা ঢুকলেও (Kolkata Market Price) এখনও নিস্তার মেলেনি গরম থেকে। উত্তরবঙ্গ ভেসে গেলেও এখনও সে-রকম বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। আর তার জেরেই সবজির দাম আকাশছোঁয়া (Kolkata Market Price)। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
People are worried about the price of vegetables

বাংলার বর্ষা ঢুকলেও (Kolkata Market Price) এখনও নিস্তার মেলেনি গরম থেকে। উত্তরবঙ্গ ভেসে গেলেও এখনও সে-রকম বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। আর তার জেরেই সবজির দাম আকাশছোঁয়া (Kolkata Market Price)। কলকাতা থেকে জেলা, সর্বত্রই সবজির আগুনদর। পাল্লা দিয়ে দাম বেড়েছে মাছ-মাংসের। মুরগির ডিম এবং হাঁসের ডিমের দামও ঊর্ধ্বমুখী।

বাজারদর নিয়ন্ত্রণে মমতার বৈঠকের পর পেরিয়ে গিয়েছে বেশ কয়েকদিন। ময়দানে নেমেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্সের সদস্যরা। নিয়ম করে বিভিন্ন বাজারে হানা দিচ্ছেন তারা। কিন্তু তা সত্ত্বেও কি নিয়ন্ত্রণে এসেছে বাজারদর? ক্রেতাদের একাংশ জানাচ্ছেন, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্সের সদস্যরা এলে সাময়িকভাবে দাম কমানো হচ্ছে।

   

তবে তাঁরা চলে গেলেই ফের ঊর্ধ্বমুখী হচ্ছে দাম। কলকাতা থেকে জেলা, সর্বত্রই সবজির আগুনদর। আলু, পেঁয়াজ, উচ্ছে, বেগুনে হাত দিলে আপনার হাতে ছ্যাঁকা লাগবেই। শুধু সবজিই নয়, পাল্লা দিয়ে দাম বেড়েছে মাছ-মাংসের। মুরগির ডিম এবং হাঁসের ডিমের দামও ঊর্ধ্বমুখী। একই সঙ্গে চাল-ডাল-তেল-মশলারও দাম বেড়েছে।

Gen AI conclave: সব শিক্ষক AI প্রশিক্ষিত হবেন, বাম শাসিত কেরল গড়ল নজির

কলকাতার বাজারে চন্দ্রমুখী আলু ৪৫ টাকা, পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিকোচ্ছে। জ্যোতি আলুর দাম অবশ্য কিছুটা কম। বেগুন ১৫০ টাকা কেজি, টম্যাটো ৬০, লঙ্কা ১৩০, আদা ২২০ টাকা, রসুন ২৭০ টাকা, উচ্ছে ৬০-৮০ টাকা, বিনস ১৮০ টাকা, সজনে ডাঁটা ২০০ থেকে ২৫০, ঢ্যাঁড়শ ৬০, পটল ৪৫, পেঁপে ৪৫ টাকা কেজিতে বিকোচ্ছে।

মাছের দাম শুনলেও আপনার চোখ কপালে উঠবে। রুই কেজিতে ২৭৫-৩২৫ টাকা, কাতলা কেজিতে ৩৮০-৪২০ টাকা, ট্যাংরা ৬৫০, পাবদা ৫০০-৬০০, পমফ্রেট ৭৫০ টাকা কেজি, ভেটকি ৭৫০, বাগদা চিংড়ি ৮৫০, গলদা চিংড়ি ৬০০-৭০০ টাকাতে বিকোচ্ছে। ইলিশের দাম ওজন অনুযায়ী, দেড় কেজির বেশি হলে দাম প্রায় ১৯০০ টাকা কেজি।

আগুন দাম সবজির, মুখ্যমন্ত্রীর নির্দেশে কাঁকুড়গাছির ভিআইপি বাজার ঘুরে দেখলেন টাস্ক ফোর্স

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google