কলকাতা: সিগারেটের উপর বাড়তি করের প্রভাব মোকাবিলায় নিজেদের পণ্যের কৌশলে পরিবর্তন আনছে ITC। শুক্রবার সংস্থার বার্ষিক সাধারণ সভা (AGM)-এ এই কথা জানিয়েছেন চেয়ারম্যান সঞ্জীব পুরি। তাঁর মতে, সম্প্রতি সংস্থার শেয়ারের দামে যে দুর্বলতা দেখা গেছে, তার অন্যতম কারণ সিগারেটের উপর কর বৃদ্ধি।
শেয়ারহোল্ডারদের প্রশ্নের জবাবে সঞ্জীব পুরি বলেন, বাজারে অবৈধ সিগারেটের সঙ্গে প্রতিযোগিতায় বাজারের অংশীদারিত্ব (Market Share) যাতে কমে না যায়, সেই বিষয়টি মাথায় রেখে সংস্থা ধাপে ধাপে মূল্যবৃদ্ধির নীতি গ্রহণ করেছে।
তিনি বলেন, “সিগারেটের উপর বাড়তি করের প্রভাব মোকাবিলায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।” পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন, একসময় ITC-র শেয়ারের দাম প্রায় ২০০ টাকা থেকে ৪০০ টাকারও বেশি উঠেছিল। তবে কর সংক্রান্ত পরিবর্তনের পর বিনিয়োগকারীদের মনোভাবে প্রভাব পড়েছে।
সঞ্জীব পুরি আরও জানান, বর্তমানে ITC-র অ-তামাক (Non-cigarette) ব্যবসার অবদান ধারাবাহিকভাবে বাড়ছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ITC Hotels-এর ডিমার্জারের আগে সংস্থার মোট মুনাফার (Bottom Line) ২৫ শতাংশ এসেছে নন-টোবাকো FMCG ব্যবসা থেকে। ২০১৭ সালে এই হার ছিল ১৭ থেকে ১৮ শতাংশ।
এছাড়া বর্তমানে সংস্থার মোট আয়ের প্রায় ৬৪ শতাংশই আসছে সিগারেট ছাড়া অন্যান্য ব্যবসা থেকে। বিশ্লেষকদের মতে, বর্তমানে ITC-র মোট মূল্যায়নের প্রায় ৪০ শতাংশ-ই নির্ভর করছে এই নন-সিগারেট ব্যবসার উপর।
এদিকে পশ্চিমবঙ্গে বিনিয়োগ নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন ITC চেয়ারম্যান। তিনি জানান, আগামী প্রকল্পগুলিতে পশ্চিমবঙ্গে প্রায় ২,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এই বিনিয়োগের মধ্যে সৌরশক্তি (Solar Energy)-সংক্রান্ত প্রকল্পও থাকবে।
সঞ্জীব পুরি জানান, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ITC-র মোট বিনিয়োগের পরিমাণ ৭,০০০ থেকে ৮,০০০ কোটি টাকায় পৌঁছেছে। নতুন বিনিয়োগের মাধ্যমে রাজ্যে সংস্থার শিল্প ও অবকাঠামো সম্প্রসারণ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা
Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা
Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন
Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের





