বাজেটের পরেই সোনায় বড় পতন! কলকাতায় হঠাৎ পড়ল সোনার দাম?

নতুন বাজেট পেশ হতেই সোনার বাজারে (Gold Price)  বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গেল। গত মাসের শেষের দিকে যেখানে সোনার দাম এক ধাক্কায় প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে ...

By Suparna Parui

Published:

Follow Us
Gold Turns Cheaper After Budget Presentation in Kolkata

নতুন বাজেট পেশ হতেই সোনার বাজারে (Gold Price)  বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গেল। গত মাসের শেষের দিকে যেখানে সোনার দাম এক ধাক্কায় প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল, সেখানে ফেব্রুয়ারির শুরুতেই মিলল স্বস্তির খবর। বাজেট ঘোষণার পরপরই সোনার দামে হু হু করে পতন শুরু হয়েছে, যা মধ্যবিত্ত ও গয়না ক্রেতাদের মুখে সাময়িক হাসি ফোটাচ্ছে।

বিশেষ করে কলকাতার বাজারে সোনার দামে(Gold Price)  যে পতন এসেছে, তা অনেকটাই উল্লেখযোগ্য। পয়লা ফেব্রুয়ারি, সোমবারের বাজারদর অনুযায়ী কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে এক লক্ষ ৪৭ হাজার ২০০ টাকা। অন্যদিকে, ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার (Gold Price)  দাম রয়েছে এক লক্ষ ৬০ হাজার ৫৮০ টাকা। মাত্র কয়েক দিন আগেও এই দামের তুলনায় সোনা ছিল অনেকটাই চড়া, ফলে যারা দীর্ঘদিন ধরে গয়না কেনার অপেক্ষায় ছিলেন, তাঁদের কাছে এই দাম কিছুটা হলেও স্বস্তির।

   

শুধু কলকাতাই নয়, দেশের অন্যান্য বড় শহরগুলিতেও প্রায় একই রকম প্রবণতা দেখা যাচ্ছে। রাজধানী দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম বর্তমানে এক লক্ষ ৪৭ হাজার ৩৫০(Gold Price)  টাকা। সেখানে ২৪ ক্যারাট সোনার দর পৌঁছেছে এক লক্ষ ৬০ হাজার ৭৩০ টাকায়। আবার মুম্বইয়ের বাজারে কলকাতার সঙ্গে প্রায় একই দামে সোনা বিক্রি হচ্ছে। মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৭ হাজার ২০০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৬০ হাজার ৫৮০(Gold Price)  টাকা।

বাজার বিশেষজ্ঞদের মতে, বাজেট ঘোষণার পর সোনার দামে এই পতনের পিছনে একাধিক কারণ রয়েছে। একদিকে আন্তর্জাতিক বাজারে সোনার দামে কিছুটা স্থিতাবস্থা, অন্যদিকে বাজেটে শুল্ক ও কর সংক্রান্ত প্রত্যাশা—এই সব মিলিয়েই বাজারে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিনিয়োগকারীদের একাংশও এখনই বড় অঙ্কে সোনায় লগ্নি না করে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চাইছেন, যার প্রভাব পড়েছে দামের উপর।

মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে সোনা শুধুমাত্র বিলাসপণ্য নয়, বরং সঞ্চয় ও নিরাপদ বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিয়ে, সামাজিক অনুষ্ঠান কিংবা ভবিষ্যতের জন্য সঞ্চয়ের উদ্দেশ্যে সোনা কেনার প্রবণতা বরাবরই বেশি। গত কয়েক মাস ধরে লাগাতার দাম বৃদ্ধির ফলে অনেকেই কেনাকাটা পিছিয়ে দিয়েছিলেন। বাজেটের পর এই দরপতন সেই আটকে থাকা চাহিদাকে আবার বাজারে ফিরিয়ে আনতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google