সোনার বাজারে বড় পতন! মধ্যবিত্তের মুখে ফুটল হাসি

কলকাতা: লক্ষ্মীবারে ফের এলো সুখবর। এপ্রিল মাসের শুরুতেই সোনার (Gold Price) বাজারে বড়সড় পরিবর্তন, আর সেই পরিবর্তন স্বস্তি এনে দিল মধ্যবিত্তের ঘরে। হু হু করে…

On January 2, 2026, Kolkata Sees Steady Gold Prices and Lower Silver Rates

কলকাতা: লক্ষ্মীবারে ফের এলো সুখবর। এপ্রিল মাসের শুরুতেই সোনার (Gold Price) বাজারে বড়সড় পরিবর্তন, আর সেই পরিবর্তন স্বস্তি এনে দিল মধ্যবিত্তের ঘরে। হু হু করে কমেছে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম,(Gold Price) ফলে দীর্ঘদিন পর কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। বিশেষ করে বিয়ের মরশুম ও নানা শুভ অনুষ্ঠানের আগে এই দাম কমা যেন বাড়তি আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে।

গত কয়েক মাস ধরে সোনার(Gold Price) দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী থাকায় সাধারণ ক্রেতাদের মধ্যে একপ্রকার উদ্বেগ তৈরি হয়েছিল। অনেকেই সোনা কেনার পরিকল্পনা পিছিয়ে দিয়েছিলেন। কিন্তু এপ্রিলের শুরুতেই এই দাম কমার ফলে বাজারে নতুন করে প্রাণ ফিরে এসেছে। জুয়েলারি দোকানগুলিতেও ক্রেতাদের ভিড় ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ব্যবসায়ীরাও আশাবাদী, আগামী কয়েকদিনে বিক্রি আরও বাড়বে।

   

এদিন, বৃহস্পতিবার ২ এপ্রিল, দেশের বিভিন্ন শহরে সোনার দামে (Gold Price) লক্ষ্য করা গেছে উল্লেখযোগ্য পতন। কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৮০০ টাকা। একইসঙ্গে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৪২০ টাকা। তুলনামূলকভাবে আগের দিনের তুলনায় এই দাম কিছুটা কম, যা ক্রেতাদের কাছে স্বস্তির খবর। রাজধানী দিল্লিতেও একই ছবি। সেখানে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম(Gold Price) ১ লক্ষ ৩৮ হাজার ৯৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫১ হাজার ৫৭০ টাকা। যদিও কলকাতার তুলনায় সামান্য বেশি, তবুও সামগ্রিকভাবে দাম কমার প্রবণতা বজায় রয়েছে। অন্যদিকে, মুম্বই শহরেও সোনার দামে পতন লক্ষ্য করা গেছে। সেখানে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৩৮ হাজার ৮০০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫১ হাজার ৪২০ টাকা।