সোনার ঝলকানিতে ঢেকে গেল বাজার! রুপোয় নেই সেই জোয়ার

রোজই থাকছে সোনার বাজারে বড়সড় চমক। শুধু সোনা (Gold Price) নয়, ঊর্ধ্বমুখী রুপোর দামও।বিয়ের মরসুমে এমন দাম দেখে মাথায় হাত মধ‌্যবিত্তের। সাম্প্রতিক সময়ে সোনার দামে…

Gold Glitters Across Markets, Silver Misses the Rally

রোজই থাকছে সোনার বাজারে বড়সড় চমক। শুধু সোনা (Gold Price) নয়, ঊর্ধ্বমুখী রুপোর দামও।বিয়ের মরসুমে এমন দাম দেখে মাথায় হাত মধ‌্যবিত্তের। সাম্প্রতিক সময়ে সোনার দামে যে হারে লাফ দেখা যাচ্ছে, তাতে সাধারণ ক্রেতা থেকে বিনিয়োগকারী সকলেই কিছুটা হলেও চমকে উঠেছেন।

এক লাফে সোনার দাম (Gold Price) বেড়েছে প্রায় ১১ হাজার টাকা। যার জেরে এক ভরি অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম ছাড়িয়ে গিয়েছে ১.৭৭ লক্ষ টাকার গণ্ডি। ২২ ক্যারাট সোনার দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৬৩ হাজার ৯৫০ টাকা।

   

পাশাপাশি ১৮ ক্যারাট সোনাকে (Gold Price) ৯৯৯ গোল্ড বলেও চিহ্নিত করেন। শুধু সোনা নয়, রুপোর দামেও চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে। প্রতি গ্রাম রুপোর দামে সাম্প্রতিক দিনে ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। মুম্বইয়ে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম বর্তমানে ১ লক্ষ ৬৬ হাজার ৯০০ টাকা। কলকাতায় এই দাম ১ লক্ষ ৬৬ হাজার ৬৮০ টাকা।তবে দাম বৃদ্ধির ফলে গয়নার বাজারে কিছুটা মন্দাভাব লক্ষ্য করা যাচ্ছে। অনেক ক্রেতাই এখনই কেনাকাটা না করে পরিস্থিতি পর্যবেক্ষণের পথে হাঁটছেন।