ডিসকাউন্ট শুরু হওয়ার পর বিক্রিতে নয়া মাইলস্টোন, তাক লাগাল টাটার এই ইভি

ভারতের ছোট ইলেকট্রিক গাড়ির বাজারে Tata Tiago EV একটি রাশভারি মডেল। কালিপুজোর আগে টাটা মোটরস (Tata Motors) তাদের এই এন্ট্রি-লেভেল ইলেকট্রিক গাড়ির বেচাকেনায় নতুন মাইলস্টোন স্পর্শের কথা ঘোষণা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Tata-Tiago-EV

ভারতের ছোট ইলেকট্রিক গাড়ির বাজারে Tata Tiago EV একটি রাশভারি মডেল। কালিপুজোর আগে টাটা মোটরস (Tata Motors) তাদের এই এন্ট্রি-লেভেল ইলেকট্রিক গাড়ির বেচাকেনায় নতুন মাইলস্টোন স্পর্শের কথা ঘোষণা করল। সংস্থা গর্বের সঙ্গে জানিয়েছে, তাদের এই মডেলটি এদেশে ৫০,০০০ বিক্রির সংখ্যা পার করেছে। উল্লেখ্য, ২০২২-এর সেপ্টেম্বরে দেশের বাজারে আত্মপ্রকাশ করেছিল Tiago EV। ২০২৩-এর ফেব্রুয়ারি থেকে চালু হয় বেচাকেনা।

মাত্র চার মাস অর্থাৎ মে, ২০২৩-এর মধ্যই বিক্রির পরিমাণ ১০,০০০ ইউনিট স্পর্শ করে। পরবর্তী ৪০,০০০ ইউনিট ১৭ মাসে বিক্রি করে তাক লাগিয়েছে টিয়াগো ইভি। প্রথমবার আত্মপ্রকাশের পর মাত্র ২৪ ঘণ্টায় এটি ১০,০০০ বুকিং পেয়েছিল। 

   

টু হুইলার কেনার এখনই মোক্ষম সুযোগ, দীপাবলি উপলক্ষ্যে Yamaha দিচ্ছে ফেস্টিভ অফার

প্রসঙ্গত, Tata Tiago EV দু’ধরনের ব্যাটারির বিকল্পে বেছে নেওয়া যায়। ১৯.২ কিলোওয়াট আওয়ার এবং ২৪ কিলোওয়াট আওয়ার। এগুলি লিকুইড কুল্ড প্রযুক্তির। গাড়িটির মিড এবং লং রেঞ্জ ভ্যারিয়েন্ট ফুল চার্জে যথাক্রমে ২২১ কিলোমিটার এবং ২৭৫ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে বলে দাবি টাটার। 

Tata Tiago EV পাঁচটি রঙের বিকল্পে বেছে নেওয়া যায় – সিগনেচার টিল ব্লু, ডেটোনা গ্রে, ট্রপিকাল মিস্ট, প্রিস্টাইন হোয়াইট এবং মিডনাইট প্লাম। ব্যাটারি এবং মোটরে আট বছর অথবা ১.৬ লক্ষ কিলোমিটার (যেটি আগে হবে) ওয়ারেন্টি অফার করা হয়। আবার সমগ্র গাড়িতে রয়েছে তিন বছর অথবা ১.২৫ লক্ষ কিলোমিটার ওয়ারেন্টি। মিড এবং লং রেঞ্জের আউটপুট যথাক্রমে ৬০ বিএইচপি ও ১১০ এনএম টর্ক এবং ৭৩ বিএইচপি ও ১১৪ এনএম টর্ক।

বর্তমানে এই গাড়িতে লোভনীয় ডিসকাউন্ট ও সঙ্গে কিছু সুযোগ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করল টাটা মোটরস (Tata Motors)। কোম্পানির তরফে জানানো হয়েছে এই গাড়ি এখন কিনলে ৭৫,০০০ টাকা সাশ্রয় করা যাবে। এছাড়া টাটা পাওয়ার স্টেশন (Tata Power Stations) থেকে ছয় মাসের জন্য বিনামূল্যে চার্জ করানোর সুবিধাও মিলবে।

অফারের প্রসঙ্গে বিস্তারিত জানতে টাটার নিকটবর্তী ডিলারশিপে যোগাযোগ করার পরামর্শ রইল আমাদের পক্ষ থেকে। তবে টাটা জানিয়েছে, এই অফার ৩১ অক্টোবর পর্যন্ত বৈধ থাকছে। অর্থাৎ হাতে রয়েছে আর মাত্র ক’দিন। নভেম্বর থেকে অফারের সুবিধা বন্ধ করে দেওয়া হবে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google