গাড়ির বাজারে টাটা’র চমক, এবারে কার্ভ আসছে পেট্রোল-ডিজেল ইঞ্জিনে

ভারতে ইলেকট্রিক গাড়ির বাজার কাঁপিয়ে টাটা কার্ভ ইভি (Tata Curvv EV) সদ্য লঞ্চ হয়েছে। এটির দাম রাখা হয়েছে ১৭.৪৯ লক্ষ থেকে ২১.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এবারে গাড়িটির পেট্রোল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Tata-Curvv-ICE

ভারতে ইলেকট্রিক গাড়ির বাজার কাঁপিয়ে টাটা কার্ভ ইভি (Tata Curvv EV) সদ্য লঞ্চ হয়েছে। এটির দাম রাখা হয়েছে ১৭.৪৯ লক্ষ থেকে ২১.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এবারে গাড়িটির পেট্রোল ও ডিজেল ভার্সন আনার পালা। টাটা মোটরস (Tata Motors) ইতিমধ্যেই এর জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। আগামী ২ সেপ্টেম্বর দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে টাটা কার্ভ আইসিই (Tata Curvv ICE)। ওইদিনই মডেলটির দাম ঘোষণা করবে সংস্থা।

টাটা কার্ভ আইসিই : খুঁটিনাটি

   

সম্মুখের ডিজাইন হিসেবে টাটা কার্ভ আইসিই-তে দেওয়া হয়েছে এলইডি ডিআরএল সহ স্প্লিট হেডল্যাম্প, সামনে ও পেছনে এলইডি লাইট বার, এলইডি হেডলাইট, ডুয়েল টোন অ্যালয় হুইল, ফ্ল্যাশ ফিটিং ডোর হ্যান্ডেল ও এলইডি টেললাইট। পাঁচটি কালার অপশনে বেছে নেওয়া যাবে এই গাড়ি।

গুরুত্বপূর্ণ ফিচার হিসেবে টাটা কার্ভ আইসিই-তে ১২.৩ ইঞ্চি টাচস্ক্রিন সিস্টেম, প্যানোরামিক সানরুফ, রিয়ার এসি ভেন্টস, ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ওয়্যারলেস চার্জার, পাওয়ার্ড টেলগেট, অটো-হোল্ড ফাংশন ও দ্বিতীয় পর্যায়ের অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা অ্যাডাস (ADAS) এবং ভেন্টিলেটেড ফ্রন্ট সিটের দেখা মিলবে।

টাটা কার্ভ আইসিই তিন ধরণের ইঞ্জিনের বিকল্পে আসবে। যথা ১.২ লিটার টার্বো পেট্রোল (১১৮ বিএইচপি ও ১৭০ এনএম ), ১.৫ লিটার ডিজেল (১১৫ বিএইচপি ও ২৬০ এনএম), এবং নতুন ১.২ লিটার জিডিআই টার্বো পেট্রোল ইঞ্জিন (১২৫ বিএইচপি ও ২২৫ এনএম)। ট্রান্সমিশন হিসেবে থাকবে সিক্স স্পিড ম্যানুয়াল ও সেভেন স্পিড ডিসিটি। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, ভারতে এই প্রথম ডিজেল ইঞ্জিন যুক্ত কোন গাড়ি সেভেন স্পিড ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন সহ আসতে চলেছে। এর দাম ১২ থেকে ১৮ লক্ষ টাকার (এক্স-শোরুম) মধ্যে ধার্য করা হবে বলে অনুমান করা হচ্ছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google