মাত্র ৩০০০ টাকায় হোন্ডা অ্যাক্টিভা! এখুনি বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের স্কুটার

২০২২ সালটা শেষ হতে কয়েকদিন আর বাকি। শীতের আমেজ আর আসন্ন বড়দিন উদযাপন উপলক্ষ্যে সকলেই নানারকম সামাজিক অনুষ্ঠানে মেতে উঠেছে। এরই মধ্যে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Honda Activa

২০২২ সালটা শেষ হতে কয়েকদিন আর বাকি। শীতের আমেজ আর আসন্ন বড়দিন উদযাপন উপলক্ষ্যে সকলেই নানারকম সামাজিক অনুষ্ঠানে মেতে উঠেছে। এরই মধ্যে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই ভারতীয় ক্রেতাদের জন্য তাদের অন্যতম বেস্ট সেলিং স্কুটার Activa 6G-তে স্পেশাল অফারের ঘোষণা করল।

বর্তমানে মাত্র ৩,৯৯৯ টাকার ডাউনপেমেন্টে Honda Activa 6G শোরুম থেকে বাড়ি নিয়ে আসার সুযোগ পাওয়া যাচ্ছে। আবার সুদের হারের ক্ষেত্রেও রয়েছে চমক। মাত্র ৭.৯৯% ইন্টারেস্ট রেটের সাথে উপরকি পাওনা হিসেবে ৫,০০০ টাকার ক্যাশব্যাক মিলছে।

   

এই অফারটি কেবলই বরাদ্দ থাকবে ডিসেম্বর মাসটুকুর জন্যই।শর্তসাপেক্ষে বলা হয়েছে কমপক্ষে ৩০,০০০ টাকার লেনদেন করলে, তবেই মিলবে এই ক্যাশব্যাক অফার। নির্দিষ্ট কিছু ডেবিট এবং ক্রেডিট কার্ডের ইএমআই লেনদেনে পাওয়া যাবে অফারটি। শর্তপূরণ হলে নির্দিষ্ট কিছু ফাইন্যান্স অংশীদারের মাধ্যমে গ্রাহকদের লোন দেওয়া হবে।

ভারতে সর্বাধিক বিক্রিত স্কুটার হিসেবে দীর্ঘদিনের তকমা ধরে রেখেছে হোন্ডা অ্যাক্টিভা। এর ৬জি ভার্সনে রয়েছে একটি ১০৯.৫১ সিসি বিএস৬ ইঞ্জিন। যা থেকে ৭.৬৮ বিএইচপি শক্তি এবং ৮.৮৪ এনএম টর্ক উৎপন্ন হয়। ফ্রন্ট এবং রিয়ার ড্রামব্রেক সহ স্কুটারটি কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম সহ উপলব্ধ। এর কার্বওয়েট ১০৬ কেজি এবং ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ৫.৩ লিটার।

Activa 6G এক লিটার জ্বালানিতে ৪৫ থেকে ৫০ কিমি মাইলেজ দেয়। মোট নয়টি রঙের বিকল্পে বেছে নেওয়া যায় স্কুটারটি। মাটি থেকে সিটের উচ্চতা প্রায় ৬৯২ মিমি।দাম ৭৩,৫৩৪ টাকা থেকে শুরু এবং এরই প্রিমিয়াম এডিশনের মূল্য ৭৮,০১৯ টাকা

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google