ভারতে লঞ্চ হল 2025 Honda Transalp XL750, দাম শুনলেই বুঝবেন বাইকটির মাহাত্ম্য

ভারতের প্রিমিয়াম মোটরসাইকেল সেগমেন্টে লঞ্চ হল 2025 Honda Transalp XL750। দেশের বাজারে এই অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকটির দাম রাখা হয়েছে ১১ লাখ টাকা (এক্স-শোরুম)। উল্লেখযোগ্য বিষয়, নতুন প্রজন্মের মডেলটি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
2025 Honda Transalp XL750 launched

ভারতের প্রিমিয়াম মোটরসাইকেল সেগমেন্টে লঞ্চ হল 2025 Honda Transalp XL750। দেশের বাজারে এই অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকটির দাম রাখা হয়েছে ১১ লাখ টাকা (এক্স-শোরুম)। উল্লেখযোগ্য বিষয়, নতুন প্রজন্মের মডেলটি বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছে। এর লুক ও পারফরম্যান্স উভয়কেই আরও উন্নত করেছে। চলুন মোটরসাইকেলটি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

2025 Honda Transalp XL750 – উইন্ডস্ক্রিনে আপডেট

2025 Honda Transalp XL750-এর সামনে অংশে এসেছে দর্শনীয় পরিবর্তন। আগের তুলনায় হেডলাইট এখন আরও শার্প এবং আক্রমণাত্মক চেহারা পেয়েছে। ফলে বাইকটিকে আধুনিক ও অ্যাডভেঞ্চার-ফোকাসড লুক দেয়। এখনকার উইন্ডস্ক্রিন তৈরি হয়েছে Durabio নামক এক প্রকার বায়ো-ইঞ্জিনিয়ারড পরিবেশবান্ধব প্লাস্টিক থেকে, যা টেকসই এবং পরিবেশের জন্য নিরাপদ।

   

Suzuki GSX-8R-কে ভিত্তি করে নতুন ট্যুরিং বাইক আসছে, কবে আত্মপ্রকাশ করবে?

৭৫৫ সিসি ইঞ্জিনে মিলছে উন্নত থ্রটল রেসপন্স

এই বাইকে রয়েছে একটি ৭৫৫ সিসি, লিকুইড-কুলড, প্যারালাল-টুইন ইঞ্জিন, যা ৯০ বিএইচপি শক্তি এবং ৭৫ এনএম টর্ক জেনারেট করে। ইঞ্জিনের সঙ্গে জোড়া রয়েছে ছয়-গতির গিয়ারবক্স। Honda জানিয়েছে, নতুন মডেলের ইঞ্জিনে লো-এন্ড ও মিড-রেঞ্জে উন্নত থ্রটল রেসপন্স পাওয়া যাবে, যা বিভিন্ন টেরেইনে রাইডিং অভিজ্ঞতাকে আরও মসৃণ করে তুলবে।

বাইকটিতে রয়েছে পাঁচটি রাইড মোড – Sport, Standard, Rain, Gravel এবং User। এগুলি রাইডারের চাহিদা ও চলার পথ অনুযায়ী বাইককে মানিয়ে নিতে সাহায্য করবে। সামনের ও পিছনের সাসপেনশন টিউনিং-এ পরিবর্তন এনে রাইডিং মানে উন্নতি আনা হয়েছে, যাতে অফ-রোড হোক বা শহরের রাস্তা, সব ধরনের পথে বাইকটি ভারসাম্য বজায় রাখতে পারে।

বাইকটি চলবে ২১ ইঞ্চির সামনের ও ১৮ ইঞ্চির পিছনের স্পোক হুইলে, যা অফ-রোড সক্ষমতাকে নিশ্চিত করে। ব্রেকিং-এর দায়িত্বে রয়েছে সামনে ৩১০ মিমি ডুয়েল ডিস্ক ও পেছনে ২৫৬ মিমি ডিস্ক ব্রেক। এছাড়াও এতে রয়েছে All-LED Lighting System, Honda Selectable Torque Control (HSTC), ABS এবং একটি রঙিন TFT ডিসপ্লে, যা তথ্য পড়তে এবং রাইডার ইন্টারফেসকে উন্নত করে।

2025 Honda Transalp XL750-এর বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এবং এটি পাওয়া যাবে Honda-র বিগউইং (BigWing) শোরুমগুলিতে। যারা একটি অ্যাডভেঞ্চার এবং ট্যুরিং-ফোকাসড বাইক খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে একটি উপযুক্ত ও আধুনিক বিকল্প।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google