HomeBusinessAutomobileএই প্রিমিয়াম ইলেকট্রিক গাড়িতে চলছে 2.5 লাখ ছাড়, কিনবেন নাকি?

এই প্রিমিয়াম ইলেকট্রিক গাড়িতে চলছে 2.5 লাখ ছাড়, কিনবেন নাকি?

ভারতের বাজারে প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে BYD Seal EV অন্যতম জনপ্রিয়। দীপাবলি উপলক্ষ্যে এই গাড়ি আড়াই লাখ ছাড়ে কেনার সুযোগ দিচ্ছে বিওয়াইডি (BYD)। আবার এক কোটি তম মডেলটি কারখানা থেকে বের হওয়ার খুশিতেও ডিসকাউন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। BYD Seal EV তিনটি ভ্যারিয়েন্টে অফার করা হয়। এগুলি হল – Dynamic, Premium এবং Performance।

BYD Seal-তে ডিসকাউন্ট ও বেনিফিট

   

Seal গাড়িটি এখন ২ লক্ষ টাকার ডিসকাউন্ট সহ কেনা যাচ্ছে। আবার প্রিমিয়াম ভ্যারিয়েন্টে দেওয়া হচ্ছে ৫০,০০০ টাকা ছাড়। টপ-স্পেক পারফরম্যান্স ভ্যারিয়েন্টটি এখন কিনলে ২ লাখ টাকা সাশ্রয় করা যাচ্ছে। এছাড়া ইলেকট্রিক সেডানে অন্যান্য বেনিফিট অফার করা হচ্ছে। প্রিমীয়াম ও পারফরম্যান্স দুই ভ্যারিয়েন্টে ৩ বছরের সার্ভিস অফার করা হচ্ছে। এর সঙ্গে রয়েছে ৫০,০০০ হাজার টাকার মেইন্টেন্যান্স প্যাকেজ। 

BYD Seal : প্রি-ডিসকাউন্ট প্রাইস

Seal-এর ডায়নামিক ভ্যারিয়েন্টে থেকে ফুল চার্জে ৫১০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। এতে রয়েছে রিয়ার হুইল ড্রাইভ। এর দাম ৪৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ৬৫০ কিলোমিটার রেঞ্জ প্রদানকারী প্রিমিয়াম ভ্য়ারিয়েন্ট কিনতে খরচ ৪৫.৫৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আবার ৫৩ লক্ষ টাকা মূল্যের পারফরম্যান্স ভ্যারিয়েন্ট থেকে ফুল চার্জে ৫৮০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যায়। 

মাত্র 20 হাজার দিলেই মিলবে স্পেশাল এডিশনের Toyota Glanza, সুযোগ সীমিত সময়ের

BYD Seal : রেঞ্জ ও পারফরম্যান্স

সম্প্রতি আপডেট পাওয়া BYD Seal-এর পারফরম্যান্স উন্নততর করতে 800V প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। এর টপ এন্ড ভ্যারিয়েন্ট ০-১০০ কিমি/প্রতি ঘণ্টার গতিবেগ ৩.৮ সেকেন্ডে তুলতে সক্ষম হবে। এর টপ স্পিড ২৪০ কিমি/ঘণ্টা। দুই ধরণের ব্যাটারি সহ এটি কেনা যায়। এগুলি থেকে যথাক্রমে ৫১০ কিমি ও ৬৫০ কিমি রেঞ্জ পাওয়া যায় বলে দাবি সংস্থার।

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর