BSA Goldstar 650: 6টি দুর্ধর্ষ রঙে কেনা যাবে সদ্য লঞ্চ হওয়া এই মডার্ন-রেট্রো বাইক

এ বছর স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ অগস্টে ভারতের বাজারে লঞ্চ হয়েছে কিংবদন্তি মোটরসাইকেল বিএসএ গোল্ডস্টার ৬৫০ (BSA Goldstar 650)। এর এক্স-শোরুম মূল্য ২.৯৯-৩.৩৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এ বছর স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ অগস্টে ভারতের বাজারে লঞ্চ হয়েছে কিংবদন্তি মোটরসাইকেল বিএসএ গোল্ডস্টার ৬৫০ (BSA Goldstar 650)। এর এক্স-শোরুম মূল্য ২.৯৯-৩.৩৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। মাহিন্দ্রার (Mahindra) অধীনস্ত ক্লাসিক লেজেন্ডস-এর (Classic Legends) হাত ধরে আগমন ঘটেছে মডেলটির। সংস্থা জানিয়েছে, এদেশে মোট ছয়টি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে এই বাইক। চলুন সেগুলির নাম ও দাম কত জেনে নিই।

BSA Goldstar 650-এর ৬টি কালার অপশন

   

বিএসএ গোল্ডস্টার ৬৫০-এর সবচেয়ে সস্তার কালার অপশন দুটি হল ইনসিগনিয়া রেড এবং হাইল্যান্ড গ্রীন। এই দুই ট্রিমের ফুয়েল ট্যাঙ্ক ও ফেন্ডারে বডি কালার দেওয়া হয়েছে। আবার মিরর এবং ইঞ্জিন কম্পোনেন্ট ব্ল্যাক কালারে শোভিত করা হয়েছে। অন্যদিকে মিডনাইট ব্ল্যাক এবং ডন সিলভার পেইন্ট স্কিমের মূল্য ৩.১২ লক্ষ টাকা রাখা হয়েছে। 

শ্যাডো ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টের সমগ্র বডিওয়ার্ক এবং সাইকেল পার্টে সম্পূর্ণ কালো রঙ করা হয়েছে। ফুয়েল ট্যাঙ্কটিও নিকষ কালো রঙে মোড়ানো। এই মডেলটি কিনতে খরচ পড়বে ৩.১৬ লক্ষ টাকা। সবচেয়ে দামি মডেল হচ্ছে লিগেসি এডিশন। ৩.৩৫ লক্ষ টাকা মূল্যের এই ভ্যারিয়েন্ট দর্শনের দিক থেকে ডন সিলভার কালার মডেলের অনুরূপ। তবে বাড়তি হিসেবে এতে মিরর, হ্যান্ডেলবার, বার এন্ড এবং ইঞ্জিন কেসে ক্রোম ফিনিশ দেওয়া হয়েছে।

নতুন ভার্সনের TVS Jupiter 110 কেমন হবে, লঞ্চের আগে টিজারে এ কিসের সংকেত

বিএসএ গোল্ডস্টার ৬৫০-এ উপস্থিত ৬৫২ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৪৫.৬ বিএইচপি শক্তি এবং ৫৫ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরকে যোগ্য সঙ্গত করতে রয়েছে ৫-গতির গিয়ার। ১৮-১৭ ইঞ্চি স্পোক হুইল, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল স্প্রিং সাসপেনশনে ছুটবে বাইকটি। ব্রেকিংয়ের জন্য ক্যালিপার সহ সিঙ্গেল ডিস্ক বর্তমান। এর ফুয়েল ট্যাঙ্কটি ১২ লিটারের এবং এর কার্ব ওয়েট ২০১ কেজি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google