অক্ষয় তৃতীয়ার আগে সোনা-রুপোর বাজারে নয়া চমক

এপ্রিল ২০২৬-এ দেশজুড়ে পালিত হতে চলেছে পবিত্র অক্ষয় তৃতীয়া, যা হিন্দু ধর্মে অন্যতম শুভ দিন হিসেবে বিবেচিত। শাস্ত্র মতে, এই তিথিতে সোনা-রুপো কেনা (Gold Price) বা নতুন বিনিয়োগ ...

By Suparna Parui

Published:

Follow Us
Massive Gold Rate Revision Today: Updated 22K and 24K Prices in Kolkata

এপ্রিল ২০২৬-এ দেশজুড়ে পালিত হতে চলেছে পবিত্র অক্ষয় তৃতীয়া, যা হিন্দু ধর্মে অন্যতম শুভ দিন হিসেবে বিবেচিত। শাস্ত্র মতে, এই তিথিতে সোনা-রুপো কেনা (Gold Price) বা নতুন বিনিয়োগ শুরু করা অত্যন্ত মঙ্গলজনক। বিশ্বাস করা হয়, এই দিনে কেনা সম্পদ কখনও নষ্ট হয় না, বরং ক্রমশ বৃদ্ধি পায় এবং পরিবারের সমৃদ্ধি বয়ে আনে। তাই প্রতি বছরই এই বিশেষ দিনকে ঘিরে সোনা-রুপোর বাজারে আলাদা উন্মাদনা দেখা যায়।

এবারও তার ব্যতিক্রম হয়নি। অক্ষয় তৃতীয়ার আগেই বাজারে সোনা ও রুপোর দামে চোখধাঁধানো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। উৎসবের ঠিক আগে থেকেই ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে গয়নার দোকানগুলোতে। অনেকেই আগেভাগেই কেনাকাটা সেরে রাখতে চাইছেন, আবার কেউ কেউ শুভ লগ্নের দিনেই সোনা কেনার পরিকল্পনা করছেন। রুপোর দাম এক লাফে প্রতি কেজিতে ১০,০০০ টাকা বেড়ে ২,৭৫,০০০ টাকায় পৌঁছেছে। এই বৃদ্ধি স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি, যা ক্রেতাদের মধ্যে যেমন বিস্ময় তৈরি করেছে, তেমনই উদ্বেগও বাড়িয়েছে।

   

অন্যদিকে, সোনার দামও ঊর্ধ্বমুখী। প্রতি ১০ গ্রাম সোনার দামে প্রায় ৮১০ টাকা পর্যন্ত বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ফলে যারা এই সময় সোনা কেনার পরিকল্পনা করেছিলেন, তাঁদের অনেকেই এখন দোটানায় পড়েছেন এখনই কিনবেন, না কি দামের পতনের অপেক্ষা করবেন।

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google