ঢাকা: বাংলাদেশের জাতীয় নির্বাচন শেষে শুরু হয়েছে ভোট গণনা (Bangladesh election)। বৃহস্পতিবার সন্ধ্যা ৪টা ৩০ মিনিটে কেন্দ্র বন্ধের সঙ্গে সঙ্গে গণনা শুরু হয়েছে। প্রাথমিক ট্রেন্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এগিয়ে রয়েছে। বিভিন্ন সূত্র থেকে আসা খবরে দেখা যাচ্ছে, বিএনপি জোট অনেক আসনে লিড করছে, আর তারেক রহমানের নেতৃত্বাধীন এই দলের প্রতি জনগণের সমর্থন স্পষ্ট।
অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে লড়াইটা কঠিন হয়ে উঠেছে।গণনার প্রথম দিকের ট্রেন্ড অনুযায়ী, বিএনপি ৫টি আসনে লিড করছে, জামায়াত ২টিতে। ভোট শেয়ারের হিসাবে বিএনপি জোটের প্রাপ্তি ৪৮.১ শতাংশ, জামায়াত জোটের ৪৫ শতাংশ। এই সংখ্যাগুলো এখনো প্রাথমিক, কারণ গণনা চলছে সারাদেশের ৪২ হাজারেরও বেশি কেন্দ্রে।
আরও দেখুন: ঈশান-হার্দিকের তাণ্ডবে লণ্ডভণ্ড নামিবিয়া, সহজ জয় টিম ইন্ডিয়ার
তবে এই ট্রেন্ড দেখে অনেকেই বলছেন, রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। ২০২৪ সালের ছাত্র আন্দোলনের পর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় এই নির্বাচন হয়েছে দুই প্রধান শক্তির মধ্যে বিএনপি আর জামায়াত জোট। তারেক রহমান লন্ডন থেকে ফিরে এসে দলকে নতুন করে সংগঠিত করেছেন। তার প্রতিশ্রুতি কর্মসংস্থান, আইনের শাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন অনেক ভোটারের মনে ধরেছে।
বগুড়া-৬ আসনে তারেক রহমান নিজে প্রার্থী। প্রাথমিক ফলাফলে তিনি বড় লিডে এগিয়ে। ঢাকা-১৭ আসনেও তার জয়ের খবর এসেছে। বিএনপির অনেক প্রার্থী নোয়াখালী, কক্সবাজার, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় এগিয়ে। স্থানীয় টিভি চ্যানেলগুলোতে দেখানো হচ্ছে, কয়েকটি আসনে বিএনপি প্রার্থীরা দ্বিগুণেরও বেশি ভোট পেয়েছেন। এই ট্রেন্ড যদি চলতে থাকে, তাহলে বিএনপির ল্যান্ডস্লাইড জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
অনেক বিশ্লেষক বলছেন, আওয়ামী লীগের পুরনো ভোটারদের একটা বড় অংশ বিএনপির দিকে ঝুঁকেছে। জরিপে দেখা গেছে, প্রায় ৪৮ শতাংশ প্রাক্তন আওয়ামী লীগ সমর্থক এবার বিএনপিকে সমর্থন করছেন।কিন্তু জামায়াতে ইসলামীও ছাড় দিচ্ছে না। তাদের জোটে ন্যাশনাল সিটিজেন পার্টির মতো নতুন শক্তি যুক্ত হয়েছে, যারা ২০২৪-এর আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল।
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে তারা ‘ইসলামী মূল্যবোধ’ আর ‘পরিবর্তনের’ স্লোগান দিয়ে লড়ছে। কয়েকটি আসনে তারা শক্ত অবস্থানে। তবে প্রাথমিক ট্রেন্ডে বিএনপির তুলনায় পিছিয়ে। ভোটার টার্নআউট ছিল উল্লেখযোগ্য দুপুর ২টা পর্যন্ত প্রায় ৪৮ শতাংশ। সকালে লম্বা লাইন দেখা গেছে অনেক কেন্দ্রে।এই ট্রেন্ড কি সত্যিকারের রাজনৈতিক পরিবর্তনের সূচনা, না শুধু প্রথম দিকের ইল্যুশন? অনেকে বলছেন, গণনা যত এগোবে, ছবি আরও স্পষ্ট হবে।




















