বিজেপি বাইক বাহিনীকে ‘পেটাল’ সিপিআইএম, নিহত বাম সমর্থক

বিধানসভা ভোটের আগেই রাজনৈতিক সংঘর্ষে রক্তাক্ত পরিস্থিতি। (BJP vs CPIM) শাসক বিজেপি বনাম বিরোধীদল সিপিআইএমের সংঘর্ষ। নিহত বাম সমর্থক। রক্তাক্ত প্রাক্তন মন্ত্রী।  উত্তর পূর্ব ভারতের বাংলাভাষী প্রধান রাজ্যে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বিধানসভা ভোটের আগেই রাজনৈতিক সংঘর্ষে রক্তাক্ত পরিস্থিতি। (BJP vs CPIM) শাসক বিজেপি বনাম বিরোধীদল সিপিআইএমের সংঘর্ষ। নিহত বাম সমর্থক। রক্তাক্ত প্রাক্তন মন্ত্রী। 

উত্তর পূর্ব ভারতের বাংলাভাষী প্রধান রাজ্যে (Tripura) ত্রিপুরায় ফের প্রবল রাজনৈতিক সংঘর্ষ। শাসক বিজেপির সঙ্গে বিরোধী দল সিপিআইএমের সংঘর্ষের রেশ ধরে হামলা ও পাল্টা হামলায় রক্তাক্ত পরিস্থিতি এ রাজ্যের সিপাহীজলা জেলার চড়িলাম বাজার এলাকা।

   
  • ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন সিপিআইএমের হামলা হয়েছে প্রথমে
  • বিরোধী দলনেতা ও প্রাক্তন মু়খ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন জনগণ সব হিসেব বুঝে নেবেন

সিপিআইএমের বিরুদ্ধে বিজেপির বাইক বাহিনীকে বেদম মারধর করার অভিযোগ উঠেছে। সংঘর্ষে এক বাম সমর্থকের মৃত্যুর পর আরও উত্তেজনা। আক্রান্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা। সেই ছবি দেখে আরও উত্তেজনা ছড়ায়।

সিপিআইএম সমর্থকরা বিজেপির একটি স্থানীয় কার্যালয়ে হামলা চালান বলে অভিযোগ। বুধবার দিনভর রাজনৈতিক সংঘর্ষের পর দুপক্ষের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

বিজেপির তরফে অভিযোগ বাম সমর্থকরা অস্থিরতা তৈরি করতে চাইছে। সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী হামলার জন্য বিজেপিকে দায়ি করেছেন। তিনি বলেন, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা গুণ্ডাগিরি করছেন।

সিপিআইএম ও বিজেপির মধ্যে সংঘর্ষে পশ্চিম ত্রিপুরার সিপাহীজলার চড়িলাম বাজারে বোমা বৃষ্টি হয়েছে। কমপক্ষে ৮টি বোমা পড়ে পুলিশের সামনেই। তেড়ে যাওয়া সিপিআইএম সমর্থকদের কোনওরকমে আটকায় পুলিশ। তবে পুলিশের সামনেই কয়েকজন বাইক আরোহীকে মারধর করা হয়। তারা সবাই বিজেপির সমর্থক বলে নিজেরাই পরে জানান। সিপিআইএমের অভিযোগ, তাদের মিছিলে হামলা করতে এসেছিল বিজেপির বাইক বাহিনী।

যে কোনওদিন ঘোষিত হবে ত্রিপুরা বিধানসভা ভোটের দিন। নির্বাচন সামনে রেখে শাসক বিজেপি বনাম প্রধান বিরোধী দল সিপিআইএমের সংঘর্ষে একের পর এক এলাকা রণক্ষেত্র। বারবার বিজেপি আশ্রিত বাইক বাহিনী বেদম প্রহৃত হচ্ছে। এই ঘটনাকে ‘পাল্টা’ বলে চিহ্নিত করছেন বাম নেতারা। এবার ভয়াবহ পরিস্থিতি (Tripura) ত্রিপুরার সিপাহীজলা জেলার চড়িলাম বাজারের।

বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে সিপিআইএম সমর্থকরা নিজেদের দনীয় ঝান্ডাকে ডান্ডা বানিয়েই তেড়ে যান বাইক বাহিনীর দিকে। সিপিআইএমের অভিযোগ, বিজেপির বাইক বাহিনী প্রথমে হামলা চালায়। তবে শাসক বিজেপির দাবি, তাদের দলীয় সমর্থকদের বেশ কয়েকজন জখম। হামলা চালিয়েছে বাম শিবির।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পুলিশ টিএসআর ও আধা সামরিক বাহিনী। চড়িলামের পরিস্থিতি ঘোরালো। রাজধানী আগরতলায় বিরাট মিছিল করে বিরোধী দল সিপিআইএম। সেখানেও দনীয় সমর্থকদের উগ্র মেজাজ দেখা যায়।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ত্রিপুরা সিপিআইএমের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী দায়িত্ব নেওয়ার পর থেকে আক্রমণাত্মক ভূমিকায় দেখা যাচ্ছে বিরোধী দলকে। এর আগে বারবার শাসকদল বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। গত বিধানসভা ভোটে এ রাজ্যে টানা ২৫ বছরের বামফ্রন্ট সরকারের পতন হয়। এরপর যতগুলি ভোট হয়েছে তাতে তীব্র হিংসাত্মক পরিস্থিতি তৈরিতে অ়ভিযুক্ত শাসকদল বিজেপি।

অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি। বারবার বিতর্কে জড়ানোয় বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়েছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা শান্তিপূর্ণ পরিবেশের আশ্বাস দিলেও তাঁর দলের বিরুদ্ধেই হামলার অভিযোগ উঠেছে। বিরোধী দলনেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন জনগণ জবাব দিতে তৈরি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google