‘বিকাশের খুনি অর্জুন নয়, বলেছিলেন মমতা!’ বিস্ফোরক মঞ্জু বসু

কলকাতা: এ যেন সুকুমার রায়ের হযবরল, ‘ছিল রুমাল হয়ে গেল বেড়াল।’ আজ যে সাধু কাল সেই খুনি। (Bikash Basu murder)ঠিক এমনটাই চলছে এই মুহূর্তে নোয়াপাড়ার রাজনৈতিক মহলে। আজ ...

By Sudipta Biswas

Published:

Follow Us
bikash-basu-murder-cbi-probe-manju-basu-claims

কলকাতা: এ যেন সুকুমার রায়ের হযবরল, ‘ছিল রুমাল হয়ে গেল বেড়াল।’ আজ যে সাধু কাল সেই খুনি। (Bikash Basu murder)ঠিক এমনটাই চলছে এই মুহূর্তে নোয়াপাড়ার রাজনৈতিক মহলে। আজ থেকে ২৬ বছর আগের ঘটে যাওয়া একটি হত্যাকান্ড। নোয়াপাড়ার তৃণমূল নেতা বিকাশ বসুর হত্যা। সেই হত্যাকাণ্ডের কোনও কিনারা হয়নি। খুনিরা ধরা পড়লেও সেই সময় ধরা পড়েনি এই হত্যাকাণ্ডের কিংপিন। এবার সেই উত্তর খুঁজতেই সিবিআই তদন্ত দাবি করেছেন বিকাশ বসুর স্ত্রী তিন বারের বিধায়ক মঞ্জু বসু।

এই আবহেই নোয়াপাড়ার নির্বাচনী সভায় দাঁড়িয়ে মমতা বিকাশ বসুকে স্মরণ করে নাম না করে বলেছেন সেই সময় সিপিএমের সঙ্গে যোগসাজশ করে যারা বিকাশ বসুকে খুন করেছিল, তারা এখন বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছে। বলাই বাহুল্য মমতা নাম না করলেও নিশানা করেছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক অর্জুন সিংকে, যিনি এবারের নোয়াপাড়ার বিজেপি প্রার্থী। তবে প্রাক্তন বিধায়ক মঞ্জু বসু স্পষ্ট দাবি করেছেন আজ থেকে ২৬ বছর আগে বিকাশ বসু খুনে অর্জুন সিংয়ের নাম জড়ালে এই মমতা বন্দোপাধ্যায়ই বলেছিলেন অর্জুন বিকাশের খুনি নয়।

   

আরও দেখুনঃ ১০ দিন ধরে আকাশ পর্যবেক্ষণের জন্য হাইড্রোজেন চালিত আকাশযান তৈরি করবে

শুধু মমতা নয় মঞ্জু বসু অভিযোগ করেছেন সেই সময় তৃণমূলের তরফ থেকেও বার বার তাকে বলা হয়েছিল অর্জুন সিং নির্দোষ,কারণ সেই সময় অর্জুন সিং তৃণমূলের একনিষ্ঠ কর্মী। সেই সময় মমতা বন্দোপাধ্যায় সমস্ত দোষ চাপিয়েছিলেন সিপিএমের ঘাড়ে এমনটাও অভিযোগ মঞ্জুর। বিদায়ী বিধায়ক মঞ্জু এখন প্রশ্ন তুলছেন তাহলে কি সমীকরণটা এরকম যে দলে থাকলেই সাধু আর দল ছেড়ে বেরিয়ে এলেই খুনি।

মঞ্জু বসু তার বক্তব্যে বলেছেন সেই সময় অর্জুন সিংকে বিধায়ক করা হল কিন্তু কাঠগড়ায় তোলা হল না। এখন অর্জুন সিং বিজেপি গিয়েছেন বলেই মমতা তাকে খুনি সাব্যস্ত করতে চাইছেন। তবে মঞ্জু বসুর এই সিবিআই তদন্তের দাবিতে গলা মিলিয়েছেন স্বয়ং অর্জুন সিংও। তিনিও বিস্ফোরক দাবি করে বলেছেন নোয়াপাড়ায় বিকাশ বসু ছিলেন একজন সাংগঠনিক ব্যাক্তিত্ব। সেই সময় মমতার পাশে ছায়াসঙ্গী হয়ে থাকতেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং মুকুল রায়।

অর্জুন স্পষ্ট করে বলেছেন তৃণমূল কখনোই সাংগঠনিক ব্যাক্তিদের উঠতে দেয় না। তাই বিকাশের মত সাংগঠনিক ব্যাক্তিকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র এদেরই সুতরাং সিবিআই তদন্ত হোক। তবে মমতার অভিযোগ তার উপরে মঞ্জু বসুর বিস্ফোরক অভিযোগ সব কিছু মিলিয়ে এটাই দেখার যে সিবিআই এই হত্যাকাণ্ডে আদৌ সিবিআই তদন্ত হয় কি না।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google