Arunachal Pradesh: অরুণাচলের ১৫টি জায়গার নাম বদলে দিল বেজিং

নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) ১৫টি জায়গার নাম পালটে দেওয়ার অভিযোগ উঠল চিনের (China) বিরুদ্ধে। এর জেরে বৃহস্পতিবারই বেজিংয়ের তীব্র বিরোধিতা করেছে ভারত। জানিয়ে দেওয়া হয়েছে, অরুণাচল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
China has started a border war with India

নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) ১৫টি জায়গার নাম পালটে দেওয়ার অভিযোগ উঠল চিনের (China) বিরুদ্ধে। এর জেরে বৃহস্পতিবারই বেজিংয়ের তীব্র বিরোধিতা করেছে ভারত। জানিয়ে দেওয়া হয়েছে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল ও থাকবে। কেবল নতুন নাম দিয়ে সেই সত্যিকে বদলে দেওয়া যাবে না।

গত বুধবার চিনের সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, জংনান (অরুণাচলের চিনা নাম) প্রদেশের ১৫টি জায়গার নামকরণ করা হয়েছে। চিনা, তিব্বতি ও রোমান হরফে ওই নামকরণ করা হয়েছে। এই ১৫টি জায়গার মধ্যে ৮টি জনবসতি, ৪টি পাহাড়, ২টি নদী ও ১টি গিরিখাত। এর আগেও ২০১৭ সালে অরুণাচল প্রদেশের ৬টি স্থানের নাম বদল করেছিল বেজিং।

   

বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমরা বিষয়টা জানতে পেরেছি। এই প্রথমবার নয়। এর আগেও চিন অরুণাচল প্রদেশের নানা অংশের নাম বদলাতে চেয়েছে। ২০১৭ সালে এপ্রিল থেকে এই কাজ ওরা করে আসছে। কিন্তু অরুণাচল প্রদেশ যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এবং থাকবে, এই সত্যিটা এভাবে নাম বদল করে পালটে দেওয়া যাবে না।’

প্রসঙ্গত, গত মাসেই অরুণাচলের উত্তর সুবনসিরি কিংবা শি ইয়োমি জেলায় ঢুকে গ্রাম বানানোর অভিযোগ উঠেছে চিনের বিরুদ্ধে। উপগ্রহ চিত্রে সেই গ্রামগুলির ছবি ধরা পড়ার পরে বিতর্ক তীব্র আকার নেয়। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দফতরের (US Defense Ministry) বার্ষিক রিপোর্টেও ভারতীয় ভূখণ্ডে চিনা জবরদখলের সেই অভিযোগের স্বীকৃতি পাওয়া গেছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google