Qualities of Men: পুরুষের কোন কোন গুণে আকৃষ্ট হন সুন্দরী রমণীরা

সব মেয়েই চায় তার জীবনসঙ্গী হবেন একেবারে তার মনের মতন৷ শুধু তাই নয় মনের মানুষটির থাকতে হবে আকর্ষণ (attracted) করার ক্ষমতা৷ কিন্তু একজন নারী ঠিক কি চান তা ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
women are attracted to some of the qualities of men india

সব মেয়েই চায় তার জীবনসঙ্গী হবেন একেবারে তার মনের মতন৷ শুধু তাই নয় মনের মানুষটির থাকতে হবে আকর্ষণ (attracted) করার ক্ষমতা৷ কিন্তু একজন নারী ঠিক কি চান তা সচরাচর বুঝতে পারেননা অনেক পুরুষই৷ নারীরা পুরুষের মাঝে কি খোঁজেন? পুরুষের কোন গুণ সবচেয়ে বেশি আর্কষণ করে একজন নারীকে?

একদন বিজ্ঞাবীর মনেই উঁকি দেয় এই প্রশ্ন৷ তাই নারীর মনের খোঁজ নিতে গবেষণা শুরু করেন তারা৷ এই গবেষণা থেকেই জানা যায় এইজন নারীর কাছে পুরুষের সবচেয়ে আকর্ষণীয় গুণ হল তার কন্ঠস্বর৷ বৈজ্ঞানিকদের দাবি, পুরুষের কন্ঠ শুনেই নারীরা কল্পনা করে নিতে পারেন সেই পুরুষকে কেমন দেখতে৷ বিজ্ঞানিরা এই গবেষণায় দেখেন, পুরুষের কন্ঠস্বর নারীর মনে গভীর আলোড়ন সৃষ্টি করে৷ কেবল কন্ঠস্বরের মধ্যমেই পুরুষের দেহের গঠন, উচ্চতা, রসবোধ আন্দাজ করে নিতে পারেন একজন নারী৷ গবেষকেরা জানিয়েছেন, আসলে শব্দের স্পন্দন ও কন্ঠস্বরের ওঠানামাই হল আসল বিষয়৷ একজন পুরুষ কি বলছে, কিভাবে বলছেন তা এক্ষেত্রে একটুও গুরুত্বপূর্ণ নয়৷

   

ইউনির্ভাসিটি কলেজ অফ লন্ডনের এই গবেষণা থেকে আরও জানা যায়, পুরুষের ক্ষেত্রে ভারী কন্ঠস্বর ও নারীদের সরু কন্ঠস্বর হলে তারা বেশি আকর্ষণীয় হন৷ ফলে এতে শ্রোতা তার চেহার মনে মনেই কল্পনা করে নিতে পারেন৷ রীতিমতো হাতে কলমে পরীক্ষা করেই এই সিদ্ধান্তে পৌঁচেছেন গবেষকেরা৷ এই গবেষণা ১০ জন মহিলাকে রেকর্ড করা পুরুষকন্ঠ শোনানো হয়৷ এর পরিপ্রেক্ষিতে মহিলাদের মন্তব্যও রেকর্ড করা হয়৷ দেখা গেছে, প্রত্যেক মহিলাই পুরুষের কন্ঠস্বর শুনে তার চেহারা, যৌনতা এমনকি তাকে কেমন দেখতে তা আঁচ করার চেষ্টাও করেছেন৷ মহিলাদের উত্তর থেকে গবেষকেরা আরও বেশ কিথু প্রবণতা লক্ষ করেছেন৷ যেমন, কোন পুরুষের কন্ঠস্বর ভারি হলে এবং কন্ঠস্ব কম কাঁপলে মহিলারা সেটি বেশি পছন্দ করেন৷

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google