ইস্তফা না দিয়ে মমতাকে দিল্লির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরামর্শ বাংলাদেশের জামাত নেতার

mamata-banerjee-war-remark-jamaat-leader-controversy

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী পরাজয়ের পর জামাত নেতা মোঃ নুরুল হুদার (Jamaat leader)চাঞ্চল্যকর বক্তব্যে রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র উত্তেজনা। জামাত নেতা মমতাকে ইস্তফা না দিয়ে দিল্লির বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করার পরামর্শ দিয়েছেন। তিনি আরও বলেছেন, পশ্চিমবঙ্গকে স্বাধীন ঘোষণা করতে। নুরুল হুদা দাবি করেছেন, বাংলাদেশের ১৭ কোটি মুসলমান এতে সমর্থন জানাবে।

   

জামাত নেতা মোঃ নুরুল হুদা একটি ভিডিও বার্তায় বলেন, “মমতা এখন ইস্তফা দেবেন না। দিল্লির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। পশ্চিমবঙ্গকে স্বাধীন ঘোষণা করুন। বাংলাদেশের ১৭ কোটি মুসলমান আপনার পাশে দাঁড়াবে।” তাঁর এই বক্তব্য ভাইরাল হয়ে যাওয়ার পর রাজ্যের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। অনেকেই এটিকে অত্যন্ত উস্কানিমূলক ও বিচ্ছিন্নতাবাদী বক্তব্য বলে নিন্দা করেছেন।

আরও দেখুনঃ ২০২১ এ মমতার নেতৃত্বে ভোট পরবর্তী হিংসার পর্দাফাঁস শুভেন্দুর

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক নির্বাচনী পরাজয়ের পর জামাতের একাংশ যেভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন, তা অনেককে চিন্তিত করে তুলেছে। নুরুল হুদা বলেছেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এখনই সময়। তিনি আরও দাবি করেন যে, বাংলাদেশের সাধারণ মুসলমানরা পশ্চিমবঙ্গের পাশে থাকবে।

এই ধরনের বক্তব্যকে কেউ কেউ রাজনৈতিক হতাশার প্রকাশ বললেও, বিজেপি নেতৃত্ব এই মন্তব্যকে দেশবিরোধী ও বিপজ্জনক বলে মনে করছেন। তারা স্পষ্ট বলেছে বাংলাদেশের জামাত নেতা কেন এমন বিবৃতি দেবেন। তবে কি মমতার সঙ্গে গোপন আঁতাত রয়েছে জামাতের। ঠিক সেই কারণেই কি সীমান্তে বেড়া না দিয়ে অনুপ্রবেশকারীদের ঢোকানোর ব্যবস্থা করেছেন মমতা।

বিজেপি নেতারা এই বক্তব্যের তীব্র নিন্দা করেছেন। এক বিজেপি মুখপাত্র বলেন, “জামাতের এই ধরনের বক্তব্য প্রমাণ করে তারা কোন এজেন্ডা নিয়ে চলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের সম্পর্ক কতটা গভীর, তা এখন স্পষ্ট। রাজ্যবাসী এই বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে সতর্ক থাকবে।”