Durga Puja: ঢাকেশ্বরী দর্শনে শেখ হাসিনা, অষ্টমীর অঞ্জলিতে পাকিস্তানের বিরুদ্ধে বিজয় স্মৃতিচারণ

আমাদের দেশের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর আহ্বানে যার যা কিছু আছে তাই নিয়ে জনগণ লড়াই করেছিলেন। সব ধর্মের মানুষ এতে অংশ নিয়েছিলেন। বাংলাদেশ (Bangladesh) তৈরি হয়েছিল। শারদীয়া দুর্গাপূজা (Durga ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আমাদের দেশের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর আহ্বানে যার যা কিছু আছে তাই নিয়ে জনগণ লড়াই করেছিলেন। সব ধর্মের মানুষ এতে অংশ নিয়েছিলেন। বাংলাদেশ (Bangladesh) তৈরি হয়েছিল। শারদীয়া দুর্গাপূজা (Durga Puja) উপলক্ষ্যে রবিবার ঢাকার ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির থেকে পাকিস্তানের বিরুদ্ধে বিজন স্মৃতিচারণ ও উৎসবের শুভেচ্ছা বিনিময় করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী (Sheikh Hasina) শেখ হাসিনা। তিনি ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধ প্রসঙ্গ টেনে এনেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা এই মাটির সন্তান-সব ধর্ম বর্ণের মানুষ যার যার অধিকার নিয়ে চলবে এখানে। কেউ কারও ওপর হস্তক্ষেপ করবে না। শান্তিপূর্ণভাবে যাতে দুর্গাপূজা হয় সে ব্যবস্থা নিয়েছে সরকার।

   

৯০ শতাংশ মুসলিম জনগণের বাংলাদেশে চলছে এ দেশের অন্যতম বৃহত্তম সামাজিক উৎসব শারদীয়া দুর্গাপূজা। ধর্মীয় বিশৃঙ্খলা এড়াতে প্রতিটি মণ্ডপ ও মন্দিরে বিশেষ নিরাপত্তা আছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রক আগেই জানিয়েছে, ধর্মীয় বিভেদ তৈরি করার ছক চলেছে। সেই কারণে দুর্গাপূজায় নিরাপত্তা থাকছে।

নির্ঘন্ট মেনে দুর্গাপূজার অষ্টমী চলছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার এই অনুষ্ঠানে অংশ নেন শেখ হাসিনা। তিনি পূজা চলাকালীন আসেন। প্রতিমা দর্শন করেন। পুরোহিতদের সাথে কুশল বিনিময় করেন। দর্শনার্থীদের সাথে উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।

ঢাকেশ্বরী মন্দির থেকেই দেওয়া ভাষণে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের সরকারই দেশের হিন্দুদের সুরক্ষিত রাখছে। শেখ হাসিনার ভাষণে উঠে এসেছে বিএনপি জোট সরকারের আমলে হিন্দুদের উপর হামলার প্রসঙ্গ। তিনি বলেছেন হিন্দু সম্প্রদায়ের ওপর অতীতে অনেক অকথ্য অত্যাচার নির্যাতন হয়েছে। বার বার হামলা হয়েছে কিন্তু আওয়ামী লীগ সব সময় তাদের পাশে ছিল এবং আমরা পাশে আছি।

দুর্গাপূজা উপলক্ষে সপ্তমীর দিন ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশের অন্যতম বিরোধী দল বিএনপি প্রতিনিধিরাও।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google