Bangladesh: চিন্ময়কৃষ্ণ ইসকন থেকে ‘বহিষ্কৃত’, বাংলাদেশে আছে রাষ্ট্রদ্রোহ অভিযোগ

বাংলাদেশের (Bangladesh) সনাতনি হিন্দু নেতা চিন্ময়কৃষ্ণ দাস ওরফে চিন্ময় প্রভুর বিরুদ্ধে তার দেশেই রাষ্ট্রদ্রোহ অভিযোগে মামলা চলছে। আন্তর্জাতিক সংগঠন ইসকনের (ISKCON) বাংলাদেশ শাখা থেকে তিনি আগেই ‘বহিষ্কৃত’। যদিও ...

By Rana Das

Published:

Follow Us

বাংলাদেশের (Bangladesh) সনাতনি হিন্দু নেতা চিন্ময়কৃষ্ণ দাস ওরফে চিন্ময় প্রভুর বিরুদ্ধে তার দেশেই রাষ্ট্রদ্রোহ অভিযোগে মামলা চলছে। আন্তর্জাতিক সংগঠন ইসকনের (ISKCON) বাংলাদেশ শাখা থেকে তিনি আগেই ‘বহিষ্কৃত’। যদিও তার গ্রেফতারের পর ঢাকা, চট্টগ্রামসহ দেশটির বিভিন্ন এলাকায় শুরু হয়েছে জমায়েত।

সম্প্রতি আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) থেকে বহিষ্কার করা হয় চিন্ময়কৃষ্ণকে। এর পর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠনের তরফে ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’ মুখপাত্র করা হয় চিন্ময়কৃষ্ণ দাসকে। তিনি বিতর্কিত।

   

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করেছিল। ওই সমাবেশের পর্ চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনা হয়। রাষ্ট্রদ্রোহের মামলা করেন প্রাক্তন বিএনপি নেতা ফিরোজ খান। জানা গেছে, এই মামলায় জেরা করতে সোমবার (২৫ নভেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় চিন্ময়কৃষ্ণকে। তিনি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য বিমানের টিকিট কেটেছিলেন।

বিমানবন্দর থেকে চিন্ময়কৃষ্ণকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর সনাতনী জাগরণ মঞ্চের সদস্যরা গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সামনে জড়ো হন। তারা চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানান। তারা শাহবাগে অবস্থান জমায়েত করবেন বলে জানান।

বাংলাদেশে গত ৫ আগস্ট গণবিক্ষোভে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। অভিযোগ এরপর থেকে লাগাতার জমায়েত করে উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন চিন্ময়কৃষ্ণ দাস।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google