Durga Puja: দুর্গাপূজা দেখতে বাংলাদেশ থেকে দর্শনার্থীদের ভিড় সীমান্ত চেকপোস্টে

ইমিগ্রেশনে উপচে পড়া ভিড়। পুজোয় ছুটি কাটাতে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে অনেকে। ভারত থেকে অনেকে আসছেন। স্বজনদের সাথে পুজোর আনন্দ ভাগাভাগি করে ভ্রমণ করবেন দর্শনীয় স্থান। ভারত থেকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ইমিগ্রেশনে উপচে পড়া ভিড়। পুজোয় ছুটি কাটাতে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে অনেকে। ভারত থেকে অনেকে আসছেন। স্বজনদের সাথে পুজোর আনন্দ ভাগাভাগি করে ভ্রমণ করবেন দর্শনীয় স্থান। ভারত থেকে বাংলাদেশে ঘুরতে আসা এক মহিলার কথায়, পুজোর জন্য কলেজ বন্ধ তাই যাচ্ছি। অনেকে আবার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পাড়ি দিচ্ছেন।

তবে বন্দরে যাত্রীছাউনি না থাকায় ভোগান্তি যাত্রীদের। নারী ও পুরুষদের জন্য আলাদা লাইন না থাকায় ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। সবচেয়ে বেশি দুর্ভোগে শিশু ও বৃদ্ধরা। সেখানে দাঁড়িয়ে থাকা এক যাত্রীর কথায়, যাত্রী ছাউনি থাকলে অনেক বেশি সুবিধা হত। এক নাগাড়ে বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে থাকতে অসুবিধা হচ্ছে। মেয়েদের ও অসুস্থ মানুষদের আলাদা লাইন থাকার দাবিও জানান তারা।

   

দুর্গাপুজোকে সামনে রেখে টানা পাঁচদিন বন্দরে বন্ধ থাকবে আমদানি রপ্তানি কার্যক্রম। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি রপ্তানি বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে ইমিগ্রেশন পাসপোর্ট যাত্রীদের যাতায়াত।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google