Cyclone Hamun: উপকূল উত্তাল হচ্ছে, দুর্গাপূজার মধ্যেই স্থলভাগে ‘হামুন’ হানার ভয়

বঙ্গোপসাগরে জন্ম নিতে চলেছে সামুদ্রিক ঘূর্ণিঝড়। নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। এই লক্ষণ ঘূর্ণি তৈরির। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাংলাদেশ দিল ঘূর্ণিঝড়ের সতর্কতা। বলা হয়েছে আসন্ন ঘূর্ণিঝড়ের নাম (Cyclone Hamun) হামুন। ...

By Rana Das

Published:

Follow Us

বঙ্গোপসাগরে জন্ম নিতে চলেছে সামুদ্রিক ঘূর্ণিঝড়। নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। এই লক্ষণ ঘূর্ণি তৈরির। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাংলাদেশ দিল ঘূর্ণিঝড়ের সতর্কতা। বলা হয়েছে আসন্ন ঘূর্ণিঝড়ের নাম (Cyclone Hamun) হামুন। এই ঝড় বঙ্গোপসাগরের ভারতীয় উপকূল উত্তাল করে বাংলাদেশে ঢাুকবে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল এলাকার জেনাগুলি ও সংলগ্ন আরও কয়েকটি জেলায় বৃষ্টি হবে।

বাংলাদেশ আবহাওয়া দফতর জানাতে, আগামী ২৬ অক্টোবর নাগাদ ঘূর্ণি খুলনা বরিশাল উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, এখন আরব সাগরে একটি ঘূর্ণিঝড় রয়েছে। সেটি দুর্বল হলেই বঙ্গোপসাগরে সৃষ্ট সিস্টেমটি সবল হবে। তবে বঙ্গোপসাগরের এই ঝড়টি সাধারণ (মার্জিনাল) একটি ঘূর্ণিঝড় হতে পারে। আগামী দিনগুলোতে উপকূল ছাড়াও দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টি হবে। 

   

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘হামুন’।  ইরানের দেওয়া এই নামের মানে অর্থ সমতল ভূমি বা পৃথিবী। বাংলাদেশ আবহাওয়া দফতর বলছে, হামুন পশ্চিমবঙ্গের দিকে যাবে না। এটির গতিমুখ বাংলাদেশের দিকে হওয়ার প্রবল সম্ভাবনা।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google