Sahal Abdul Samad: অস্ট্রেলিয়ার লিগের প্রথম সারির দল এই ভারতীয় ফুটবলারকে নিতে চায়

ভারতীয় ফুটবলার (Indian footballer) সাহাল আব্দুল সামাদকে (Sahal Abdul Samad) দলে পেতে চায় অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব মেলবোর্ন সিটি এফসি (Melbourne City FC )

By Rana Das

Published:

Follow Us
ভারতীয় ফুটবলার (Indian footballer) সাহাল আব্দুল সামাদকে (Sahal Abdul Samad) দলে পেতে চায় অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব মেলবোর্ন সিটি এফসি (Melbourne City FC )

কেরালা ব্লাস্টার্সের ২৫ বছর বয়সী ভারতীয় ফুটবলার (Indian footballer) সাহাল আব্দুল সামাদকে (Sahal Abdul Samad) দলে পেতে চায় অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব মেলবোর্ন সিটি এফসি (Melbourne City FC )। এই ভারতীয় ফুটবলার কে লোন ডিলে দলে পেতে আগ্রহ প্রকাশ করেছেন মেলবোর্নের এই ফুটবল ক্লাব। একজন ভারতীয় ফুটবলার খেলার সুযোগ পেতে পারেন অস্ট্রেলিয়ার প্রথম সারির ক্লাবে, সেই খবর প্রকাশ‍্যে আসার পর থেকে একটা বিরাট ভালোলাগা কাজ করছে সকল ভারতীয় ফুটবল ফ‍্যানেদের মধ্যে।

কিন্তু এই খবরের সত‍্যতা যাচাই করার উদ্দেশ্যে অনেকেই যোগাযোগ করেন বিখ‍্যাত সাংবাদিক মার্কাস মারগুলাওএর কাছে, তবে তিনি সন্দেহ প্রকাশ করেছে এব‍্যাপারে। তাই এখন দেখার বিষয় সাহাল আব্দুল সামাদ সত‍্যিই কি মেলবোর্ন সিটি এফসিতে যোগদান করছেন, নাকি এই খবর পুরোপুরি গুজব। যদি সত‍্যিই এরকমটা হয়ে থাকে,তাহলে ভারতীয় ফুটবলের জন্যে সেটা অত্যন্ত গর্বের যে একটা বিষয় হতে চলেছে, সে কথা বলাই বাহুল‍্য।

   

এদিকে ফের মাঠে ফিরলেন ফেরান কোরোমিনাস। ২০২১-২২ মরসুমে ফুটবল জগতকে বিদায় জানানো এই ফুটবলারকে স্পেনের কিংস লিগে খেলতে দেখা গেছে সম্প্রতি। অবসর নেওয়া ফুটবলার রা খেলে এই লিগে। আর এই লিগে খেলা কুনেস এফসি নামের একটি ক্লাবের হয়ে খেলছেন কোরোমিনাস। ইতিমধ্যে একটা নজরকাড়া গোল করে সাড়া ফেলেছেন তিনি সেখানে। ভবিষ্যতে তাকে কোচের ভূমিকায় দেখা যায় কিনা,এখন সেটাই দেখার বিষয়।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google