আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা, ভারতের দূতাবাসে আতঙ্ক-আশঙ্কা

Bangladesh: বিজেপি শাসিত ত্রিপুরায় (Tripura) বাংলাদেশের দূতাবাসে হামলার জেরে বিক্ষোভ ছড়াতে শুরু করেছে বাংলাদেশে। আগরতলায় (Agartala) বাংলাদেশ দূতাবাসে (Bangladesh Assistant High Commission) হিন্দুত্ববাদীদের হামলার পর থেকেই বাংলাদেশের ভারতীয় হাইকমিশন, ...

By Rana Das

Published:

Follow Us
Indian Embassy

Bangladesh: বিজেপি শাসিত ত্রিপুরায় (Tripura) বাংলাদেশের দূতাবাসে হামলার জেরে বিক্ষোভ ছড়াতে শুরু করেছে বাংলাদেশে। আগরতলায় (Agartala) বাংলাদেশ দূতাবাসে (Bangladesh Assistant High Commission) হিন্দুত্ববাদীদের হামলার পর থেকেই বাংলাদেশের ভারতীয় হাইকমিশন, সহকারী হাইকমিশনের কর্মী ও কূটনীতিকরা আশঙ্কিত বলেই জানা যাচ্ছে।

হামলার ঘটনায় বিক্ষোভের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি জানিয়েছেন, ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপহাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হবে। বাংলাদেশে গণবিক্ষোভে গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত। সেই বিক্ষোভের অন্যতম নেতা হাসনাত। তার আহ্বানে বিক্ষোভ মিছিল থেকে ঢাকায় ভারতীয় হাইকমিশনে হামলার আশঙ্কা।

   

বিবিসি জানিয়েছে,ভারতের হিন্দুত্ববাদী সংগঠনের হামলা হয়েছে আগরতলার কুঞ্জবন এলাকায়। হামলাকারীরা বাংলাদেশ সহকারী হাইকমিশনে ঢুকে দেশটির জাতীয় পতাকা নামিয়ে দেয়। আগুন ধরানো হয় পতাকায়। এরপরেই ভারতের বিদেশমন্ত্রকের বিজ্ঞপ্তিতে লেখা হয়,’আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রাঙ্গণ ভাঙার ঘটনাটি গভীরভাবে দুঃখজনক। কূটনৈতিক এবং কনস্যুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং দেশে তাদের ডেপুটি/সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে।’

ভারতের বিদেশমন্ত্রক দু:খ প্রকাশ করলেও বাংলাদেশে বিক্ষোভ ছড়াতে শুরু করেছে। বিজেপি সরকারের আমলে কূটনৈতিক সীমা লঙ্ঘন করে হিন্দুত্ববাদীদের হামলায় তীব্র বিতর্ক। প্রশ্ন উঠেছে দূতাবাসের নিরাপত্তা কেন বিঘ্নিত হলো।

বাংলাদেশের সংলগ্ন রাজ্য ত্রিপুরা। এ রাজ্যে বিগত পঁচিশ বছরের টানা বামফ্রন্ট সরকারের আমলে বাংলাদেশ সরকারী হাইকমিশনে হামলা হয়নি বলেই আগরতলার সংবাদমাধ্যম জানিয়েছে।

বাংলাদেশে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়কৃষ্ণ দাস নামে এক বহিষ্কৃত ইসকন সন্ন্যাসীর গ্রেফতার ও তার মুক্তির দাবিতে চট্টগ্রাম আদালতে সরকারি আইনজীবীকে খুনে অভিযুক্ত ইসকন সমর্থকরা। বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করার আন্দোলন থেকে সেখানকার হিন্দুরা আক্রান্ত বলে অভিযোগ। এর জেরে ভারতে চলছে বিভিন্ন হিন্দু সংগঠনের ক্ষোভ মিছিল। অভিযোগ, গত কয়েকদিনে বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা হচ্ছে। তবুও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কোন পদক্ষেপ গ্রহণ না করায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠন আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন ও ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ দেখানোর নামে হামলা চালায়।

ইসকন ইস্যুতে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল বিজেপি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভে দেশটির পতাকায় আগুন ধরানো হয়।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google