বারুদ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু মিছিল, আহত বহু

বড়সড় বিস্ফোরণে (Explosion) কেঁপে উঠল রাজ্য। বৃহস্পতিবার দুপুরে মহারাষ্ট্রের নাগপুরের (Nagpyr) ধামনায় একটি বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণ হয়েছে। ঘটনায় অন্ততপক্ষে ৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বড়সড় বিস্ফোরণে (Explosion) কেঁপে উঠল রাজ্য। বৃহস্পতিবার দুপুরে মহারাষ্ট্রের নাগপুরের (Nagpyr) ধামনায় একটি বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণ হয়েছে। ঘটনায় অন্ততপক্ষে ৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন নাগপুরের পুলিশ কমিশনার। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এসসিপি নেতা অনিল দেশমুখ। এদিকে খবর পেয়ে সেখানে পৌঁছেছে দমকলের বেশ কিছু ইঞ্জিন। ঘটনায় এনসিপি-এসসিপি নেতা অনিল দেশমুখ বলেছেন, “ধামনা গ্রামের কাছে একটি বিস্ফোরক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে দুপুরে। ইউনিটের ম্যানেজার ও মালিক পলাতক। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরক বিভাগের একটি দল এখানে রয়েছে এবং আরও তদন্ত চলছে।”  

   

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google