Hooghly: জাতীয় সড়কের উপর উল্টে গেল সেনার অ্যাম্বুলেন্স

সেনা বাহিনীর অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়লে। হুগলির (hooghly) গুড়াপ থানার অন্তর্গত কংসারিপুরে উল্টে গেছে অ্যাম্বুলেন্স। জাতীয় সড়কের উপরেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ওই গাড়িতে থাকা পাঁচ জনকেই উদ্ধার করে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সেনা বাহিনীর অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়লে। হুগলির (hooghly) গুড়াপ থানার অন্তর্গত কংসারিপুরে উল্টে গেছে অ্যাম্বুলেন্স। জাতীয় সড়কের উপরেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ওই গাড়িতে থাকা পাঁচ জনকেই উদ্ধার করে পূর্ব বর্ধমান পাঠিয়েছে হুগলী জেলা গ্রামীণ পুলিশ। জখম প্রত্যেকের চিকিৎসা হবে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। দুজনের আঘাত গুরুতর ।

এলাকাবাসী বলছেন, সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সটি বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল। জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। গাড়িতে থাকা ৫ জনকে উদ্ধার করে বর্ধমানে পাঠানো হয়েছে। পশ্চিম বর্ধমানের পানাগড় সেনা ছাউনি থেকে আলিপুরে কমান্ড হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে সেনার অ্যাম্বুলেন্স।

   

গুড়াপের যেখানে সেনা অ্যাম্বুলেন্স উল্টে যায় সেখানে জাতীয় সড়ক সংস্কারের কাজ চলছে। জাতীয় সড়কের ৬টি লেন তৈরি হচ্ছে। সেখানেই নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি সড়ক থেকে ছিটকে রাস্তার ধারে উল্টে পড়ে। এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে আসেন। আসে গুড়াপ থানার পুলিশ। উদ্ধারকাজ শুরু হয়। সেনার অ্যাম্বুলেন্সের ভিতর থেকে ছ’জনকে উদ্ধার করা হয়। দ্রুত তাদের বর্ধমান পাঠানো হয়।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google