কলকাতা: বিধানসভা নির্বাচন ঘিরে বাংলায় উত্তেজনার পারদ চড়ছে। (Amit Shah)এর মধ্যেই ফের রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে বেলাগাম আক্রমন করলেন তিনি। মমতাকে কটাক্ষ করে তিনি বলেন “মমতা ব্যানার্জি সবসময় ভিকটিম কার্ডের রাজনীতি খেলেন। কখনো পা ভাঙান, কখনো মাথায় ব্যান্ডেজ বেঁধে আসেন, কখনো অসুস্থ হয়ে পড়েন, আবার নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে অসহায়তার ভান করে প্রতিষ্ঠানকে গালাগালি করেন। কিন্তু আমি এসে বলতে চাই, বাংলার মানুষ এবার এই ভিকটিম কার্ডের রাজনীতি পুরোপুরি বুঝে গেছে।”
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংগঠনিক প্রস্তুতি ও তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশের প্রস্তুতির মধ্যে এই বক্তব্য এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মমতা বন্দোপাধ্যায় বারবার নিজেকে শিকার সাজিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করেন, কিন্তু বাংলার জনগণ এখন সেই খেলা আর চিনতে ভুল করছে না।তিনি আরও বলেন, “একবার পায়ে চোট, একবার মাথায় ব্যান্ডেজ, কখনো অসুস্থতার অজুহাত এসব দেখিয়ে ভোটের সময় সহানুভূতি আদায় করার চেষ্টা চলছে।
আরও দেখুনঃ IPL 2026: কোহলির ব্যাটেই ভরসা আরসিবির, হায়দ্রাবাদে অনুপস্থিত কামিংস
কিন্তু এবার আর সেটা চলবে না। বাংলার মানুষ চায় উন্নয়ন, শান্তি ও সুরক্ষা। তারা আর ভিকটিম কার্ড দেখে ভোট দিতে রাজি নয়।” অমিত শাহের এই বক্তব্যে তৃণমূলের রাজনৈতিক কৌশলকে ‘অভিনয়’ বলে ইঙ্গিত করা হয়েছে। রাজ্য বিজেপি নেতৃত্ব এই মন্তব্যকে স্বাগত জানিয়েছে। তাঁরা বলছেন, গত কয়েক বছরে মমতা বন্দোপাধ্যায় বিভিন্ন সময়ে আঘাতপ্রাপ্ত হওয়ার ছবি প্রকাশ করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছেন।
২০২১ সালের নির্বাচনের আগে পায়ে চোটের ঘটনা এখনও অনেকের মনে আছে। বিজেপি নেতারা দাবি করেন, এসব ঘটনা জনগণের কাছে এখন ‘পুরনো অজুহাত’ হয়ে গেছে।অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। দলের নেতারা বলছেন, অমিত শাহ ইচ্ছাকৃতভাবে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত আঘাত ও স্বাস্থ্য সমস্যাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন। তাঁরা জানান, মমতা বারবার রাজ্যের উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যের অধিকারের লড়াই করতে গিয়ে তিনি অনেক সময় আক্রান্ত হয়েছেন বলে দাবি করেন তৃণমূল নেতারা।




















