বিবস্ত্র অবস্থায় উদ্ধার ৯ বছররে শিশু, ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে

নদিয়া: প্রতিদিনের মতো শনিবার বিকেলে বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে গিয়েছিল বছর ৯-এর শিশুকন্যা৷ খেলা শেষে সময় মতো বাড়ি ফিরে আসার কথা তার৷ কিন্তু সময় পেরিয়ে গেলেও সে বাড়ি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Representational image of rape

নদিয়া: প্রতিদিনের মতো শনিবার বিকেলে বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে গিয়েছিল বছর ৯-এর শিশুকন্যা৷ খেলা শেষে সময় মতো বাড়ি ফিরে আসার কথা তার৷ কিন্তু সময় পেরিয়ে গেলেও সে বাড়ি ফেরেনি৷ এরপরই পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করে৷ অবশেষে বিবস্ত্র ও অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ওই শিশুটিকে৷

ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার নোকারি গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার খেলা শেষে বাড়ি ফিরে আসেনি ওই শিশু৷ চিন্তায় তার খোঁজ শুরু করে পরিবারের সদস্যরা৷ এরপর অন্যান্য শিশুরাই বাড়িতে গিয়ে খবর দেয় প্রতিবেশী এক যুবক ওই নাবালিকাকে খেলার মাঠের পাশে পুকুর ধারে নিয়ে গিয়েছে৷

   

এই খবর শোনা মাত্রই পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান৷ পরিবারের অভিযোগ, ঘটনাস্থলে গিয়েই তাদের মেয়েকে ০বিবস্ত্র ও অচৈতন্য অবস্থায় উদ্ধার করে৷ এরপর বাড়িতে নিয়ে গিয়ে তার চোখে মুখে জল দিয়ে একটু সুস্থ করে ওই নাবালিকাকে৷ এরপর রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

হাসপাতাল সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোপার্স ফাঁড়ির পুলিশ৷ শিশুটির মেডিক্যাল পরীক্ষা করানো হচ্ছে৷ পরিবারের পক্ষ থেকে ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে৷ ঘটনার পরেই সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷ সেখানে ওই যুবককে পাকড়াও করে পুলিশ৷ গ্রেফতার করে ওই যুবককে৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google