সাড়ে ৪ বছরের শিশুর কানে গরম জল ঢালার অভিযোগ সরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে

কল্যাণী: সাড়ে ৪ বছরের এক শিশু কন্যার কানে গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠল এক সরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে৷ কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে এই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কল্যাণী: সাড়ে ৪ বছরের এক শিশু কন্যার কানে গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠল এক সরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে৷ কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছে ওই শিশুর পরিবারের সদস্যরা৷ ঘটনার পর পলাতক অভিযুক্ত চিকিৎসক৷

জানা গিয়েছে, প্রদীপ লাহিড়ী ও অর্চনা লাহিড়ীর মেয়ে অদ্রিজা লাহিড়ী৷ উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়া ক্ষুদিরাম পল্লির বাসিন্দা তাঁরা৷ সম্প্রতি অদ্রিজার কানে ব্যাথা হচ্ছিল৷ তাই চিকিৎসার জন্য কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসেন বাবা-মা৷ চিকিৎসকরা অদ্রিজাকে দেখে প্রথমে তার কানে ওষুধ দেয়৷ এরপর কিছু সময় অপেক্ষা করতে বলেন তাঁদের৷

   

সেই মতো হাসপাতাল চত্বরে অদ্রিজাকে নিয়ে অপেক্ষা করছিলেন তার বাবা-মা৷ এরপর এক জুনিয়র চিকিৎসক অদ্রিজার কান দেখে বলে ওয়াশ করতে হবে৷ শুরু হয় চিকিৎসা৷ অদ্রিজার মা-বাবার অভিযোগ, অভিযুক্ত চিকিৎসক চিকিৎসার নামে ফুটন্ত গরম জল তাঁদের শিশুকন্যার কানে ঢেলে দেন৷ যন্ত্রণায় চিৎকার করে ওঠে অদ্রিজা৷

মেয়ের কষ্ট দেখে চিকিৎসককে বার বার কিছু করার অনুরোধ জানায় অদ্রিজার বাবা-মা৷ অভিযোগ, কোনো চিকিৎসা না করে অভিযুক্ত চিকিৎসক ওই বিভাগ থেকে চম্পট দেয়৷ এরপর শিশুকন্যার বাবা-মা দ্বারস্থ হন কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের প্রিন্সিপাল অভিজিৎ মুখোপাধ্যায়ের কাছে৷ খবর পেয়ে প্রিন্সিপাল তড়িঘড়ি ওই শিশুকন্যার চিকিৎসার ব্যবস্থা করেন এবং তিনি ওই পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন বিষয়টি তিনি দেখছেন৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google