UN: বাংলা ভাষায় মিলবে রাষ্ট্রসংঘের যাবতীয় সরকারি তথ্য

বাংলাতেই (Bengali language) মিলবে রাষ্ট্রসংঘের (UN)যাবতীয় খবর ও কার্যবিবরণী। এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে এতদিনের স্বীকৃত ৬টি ভাষার পাশাপাশি এবার বাংলা, উর্দু ও হিন্দিতে ...

By Rana Das

Published:

Follow Us
Bengali language UN

বাংলাতেই (Bengali language) মিলবে রাষ্ট্রসংঘের (UN)যাবতীয় খবর ও কার্যবিবরণী। এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে এতদিনের স্বীকৃত ৬টি ভাষার পাশাপাশি এবার বাংলা, উর্দু ও হিন্দিতে সব তথ্য পাওয়া যাবে।

বিবিসি ও দ্য প্রিন্ট জানাচ্ছে, ভারতের পৃষ্ঠপোষকতায় বহুভাষা ব্যবহারের এই প্রস্তাবটি পাশ হয়। এর ফলে রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক যোগাযোগ শাখা স্বীকৃত ভাষার পাশাপাশি নন-অফিসিয়াল হিসেবে বাংলা, হিন্দু ও উর্দুর ব্যবহার করবে। এই প্রস্তাবে পর্তুগিজ, কিসওয়াহিলি ও ফার্সি ভাষা ব্যবহারের কথা বলা হয়েছে। 

   

রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেন, রাষ্ট্রসংঘের মৌলিক মূল্যবোধ হিসেবে বহুভাষা স্বীকৃত। প্রস্তাবে হিন্দি, বাংলা ও উর্দুর কথা এই প্রথম বলা হলো। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। 

তিনি বলেন, ১৯৪৬ সালের ১ ফেব্রুয়ারি রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনের প্রস্তাবে বলা হয়েছিল, যতদিন না সারা বিশ্বের সব মানুষ রাষ্ট্রসংঘের কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারছে ততদিন এর উদ্দেশ্য পূর্ণ হবে না। 

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google