Weather: শ্রাবণে বৃষ্টির ভরসা সাগরের নিম্নচাপ

সকাল মাঝে মধ্যে হালকা বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে ভারী বৃষ্টির পূর্বভাস নেই এখনই। আজই বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে চলেছে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। দক্ষিণবঙ্গের আবহাওয়ার ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Mumbai Rain Updates

সকাল মাঝে মধ্যে হালকা বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে ভারী বৃষ্টির পূর্বভাস নেই এখনই। আজই বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে চলেছে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ ও কাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সবকটি জেলায় কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস।

   

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তরে অন্ধ্র এবং দক্ষিণে ওড়িশা উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা থেকে বৃহস্পতিবারে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। ছত্তিশগড়ের দক্ষিণে রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google