Aindrila Sharma: অত্যন্ত সংকটজনক অবস্থা ঐন্দ্রিলার, রাতে ‌পরপর ১০ বার হার্ট অ্যাটাক

অবস্থা কিছুটা উন্নতি হচ্ছিল কিন্তু আবারো অতি সংকটজনক অবস্থায় ঐন্দ্রিলা শর্মা(Aindrila Sharma)। গতকাল রাতে পরপর ১০ বার হার্ট অ্যাটাক হয় অভিনেত্রীর। এই নিয়ে দ্বিতীয়বার এপিসোড অফ কার্ডিয়াক অ্যারেস্টের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Aindrila Sharma

অবস্থা কিছুটা উন্নতি হচ্ছিল কিন্তু আবারো অতি সংকটজনক অবস্থায় ঐন্দ্রিলা শর্মা(Aindrila Sharma)। গতকাল রাতে পরপর ১০ বার হার্ট অ্যাটাক হয় অভিনেত্রীর। এই নিয়ে দ্বিতীয়বার এপিসোড অফ কার্ডিয়াক অ্যারেস্টের কবলে দুইবার ক্যান্সার জয়ী ঐন্দ্রিলা। গতকাল পরপর দশবার হৃদয়ে একান্ত হওয়ার পর অভিনেত্রী শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে উঠেছে বলে জানিয়েছে চিকিৎসকরা। অভিনেত্রীর এই শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন তার চিকিৎসক থেকে শুরু করে পরিবার পরিজন ও সব্যসাচী।

হাসপাতাল সূত্রে খবর, গতকাল রাত্রে আচমকাই পর পর ১০ বার অর্থাৎ দ্বিতীয়বার এপিসোড অফ কার্ডিয়াক অ্যারেস্ট্রে আক্রান্ত হয় ঐন্দ্রিলা। তৎক্ষণিক তাকে সিপিআর দেওয়া হয়। আবারো ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় তাকে। তবে হাসপাতাল সূত্রে খবর, ভেন্টিনেশনের প্রেসার বাড়ানো হলেও এবং সব রকম লাইফ সাপোর্টে রাখা হলেও ঐন্দ্রিলার শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে।

   

ঐন্দ্রিলার রক্তচাপ ক্রমেই উঠানামা করছে। এখনো সংক্রমণ কমেনি তার শরীরে যার জন্য হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তাকে। তারপরেও শারীরিক পরিস্থিতি একটু ভালো দিকে এগোলে সেই নিয়ে ফেসবুকে পোস্ট করেন ঐন্দ্রিলার সবচেয়ে কাছের বন্ধু সব্যসাচী। কিন্তু হঠাৎই শনিবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হয় ঐন্দ্রিলার। ফের একবার মাইল্ড হার্ট অ্যাটাকে আক্রান্ত হয় ঐন্দ্রিলা। তারপরও তার অবস্থা স্থিতিশীল ছিল। কিন্তু রাতে পর পর দশ বার হাটাকের পর ক্রমশই শারীরিক অবস্থা খারাপ হচ্ছে তার। এরই মধ্যে হঠাৎই শনিবার রাতে ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতি নিয়ে করা একাধিক পোস্ট ডিলিট করে দেয় সব্যসাচী চৌধুরী। চিকিৎসকদের থেকে পাওয়া আপডেট এবং সব্যসাচীর এই আচরণে ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্নতা ক্রমশই বাড়ছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google