Aindrila Sharma: ক্রমশই শারীরিক অবস্থার অবনতি, অতি সংকটে ঐন্দ্রিলা

আজ ফের একবার শারীরিক অবস্থার সংকটজনক অবনতি হয়েছে ঐন্দ্রিলার।(Aindrila Sharma) এখনো তার শরীরের জ্বর রয়েছে এবং সংক্রমণ রয়েছে। তবে ফের একবার চিন্তার খবর দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঐন্দ্রিলার মাথায় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আজ ফের একবার শারীরিক অবস্থার সংকটজনক অবনতি হয়েছে ঐন্দ্রিলার।(Aindrila Sharma) এখনো তার শরীরের জ্বর রয়েছে এবং সংক্রমণ রয়েছে। তবে ফের একবার চিন্তার খবর দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঐন্দ্রিলার মাথায় রক্ত জমাট বেধেছে যার জন্য গতকালের চেয়ে আবারও ফের আজ শারীরিক অবস্থার অবনতি হয়েছে ঐন্দ্রিলা শর্মার।

হাসপাতাল সূত্রে খবর, ব্রেন স্ট্রোক হওয়ার পর ঐন্দ্রিলার মস্তিষ্কে যে অংশে অস্ত্র প্রচার করা হয়েছে তার অন্যদিকে চাপ পড়ছে। এমনকি ঐন্দ্রিলার মাথায় রক্ত জমাট বাধছে অর্থাৎ ‘ক্লড’ জমছে। অস্ত্রোপচারের পর মাথায় ক্লড জমায় সমস্যা আরও জটিলতর হয়েছে বলে জানাচ্ছে চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছেন, কোমা থেকে বেরিয়ে আসলেও এখনো জ্ঞান ফেরেনি দুইবার ক্যান্সার জয়ী ঐন্দ্রিলার। এখনো পর্যন্ত হাত-পা নাড়াচাড়া করতে পারছেন না এই টলি অভিনেত্রী।

   

গতকাল অর্থাৎ সোমবারই ঐন্দ্রিলাকে নিয়ে ফেসবুকে হৃদয়স্পর্শী পোস্ট করেছে তার অত্যন্ত কাছের বন্ধু সব্যসাচী। সব্যসাচী যে কিনা সোশ্যাল মিডিয়ায় সেইভাবে অ্যাকটিভ থাকেন না, তিনি ফেসবুকে পোস্ট করে লিখেছেন,’অমানুষিক লড়াই করছে ও। মানুষের পক্ষে এতটা লড়াই করা অকল্পনীয়। একটা মিরাকেল ঘটুক। ও এখনো লড়াই করে যাচ্ছে। কোনো অলৌকিক কোন শক্তিই ওকে ফিরিয়ে আনতে পারে’। ঐন্দ্রিলার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করেছে সব্যসাচী।

কিছুদিন আগেই সব্যসাচী পোস্ট করে লিখেছিলেন,’ওকে নিজের হাতে নিয়ে এসেছি, নিজের হাতেই ফিরিয়ে নিয়ে যাব’। কিন্তু হঠাৎ করে কালকে যেভাবে সব্যসাচী মিরাকেলের প্রার্থনা করে ফেসবুকে পোস্ট করেছেন, তারপর থেকেই ঐন্দ্রিলার শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কার জট তৈরি হচ্ছে। ইন্ডাস্ট্রির লোকজন থেকে শুরু করে বন্ধুবান্ধব এমনকি ঐন্দ্রিলার ভক্তরাও প্রার্থনা করছে যাতে আবারও একবার জীবনযুদ্ধে জয়ী হয়ে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে ঐন্দ্রিলা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google