Bhangar: মুকুলের দিল্লি যাত্রায় বাংলার সরকারি নথি পোড়ানোর অভিযোগ

মুকুল রায়ের (Mukul Roy) রহস্যজনক দিল্লি যাত্রার পরেই রাজ্যে বিপুল পরিমাণ সরকারি নথি পোড়ানোর চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে (Bhangar)।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
a large number of government documents were burnt in the Bhangar

মুকুল রায়ের (Mukul Roy) রহস্যজনক দিল্লি যাত্রার পরেই রাজ্যে বিপুল পরিমাণ সরকারি নথি পোড়ানোর চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে (Bhangar)। এখানকার আন্দুল গড়িয়ায় রাশি রাশি নথি মাঠে ফেলে পোড়ানো হচ্ছে। সেই পোড়া নথি উদ্ধারে মরিয়া সিবিআই।

কী আছে এই নথিতে ? আধপোড়া নথি সংগ্রহ করছেন সিবিআই অফিসাররা। জানা গেছে গভীর রাতে এই নথি পোড়ানো হয়। তবে সকালেও বহু নথি আধপোড়া। আন্দুল গড়িয়ায় তীব্র চাঞ্চল্য।

   

 a large number of government documents were burnt in the Bhangar

এদিকে তৃণমূল নেতা মুকুল রায় দিল্লিতে গেছেন বিশেষ ফাইল নিয়ে বলে গুঞ্জন। সেই ফাইলে কী আছে? তা নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। তিনি ফের বিজেপিতে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এর পরেই বিপুল সরকারি নথি পোড়ানোর ঘটনা ঘটেছে।

মুকুল পুত্র শুভ্রাংশুর দাবি, বাবা অসুস্থ। তাকে নিয়ে রাজনৈতিক খেলা চলছে। এসবই চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যালাইন করার জন্য। বাবার মানসিক স্থিতি ঠিক নেই বলে জানান শুভ্রাংশু।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google