সাতপাকে বাঁধা পড়লেন অদিতি-সিদ্ধার্থ

বলিপাড়ায় বিয়ে (Aditi-Siddharth Wedding) হবে আর সাজ-পোশাকে চমক থাকবে না তা কি করে হয়। আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিখ্যাত অভিনেত্রী অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থ। চুটিয়ে প্রেম ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বলিপাড়ায় বিয়ে (Aditi-Siddharth Wedding) হবে আর সাজ-পোশাকে চমক থাকবে না তা কি করে হয়। আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিখ্যাত অভিনেত্রী অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থ। চুটিয়ে প্রেম করার পর আজ বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। হায়দরাবাদের থেকে বেশ খানিকটা দূরে ওয়ানাপার্থি শহরে ৪০০ বছরের পুরনো মন্দিরে বিয়ে সেরে ফেললেন তারা।

এবার আসি তাদের সাজ-পোশাকের কথায়। বিয়ে মানেই ঝলমলে পোশাক সঙ্গে রকমারি গয়না, এটাই তো চিরাচরিত নিয়ম। কিন্তু সেই নিয়মের বেড়াজাল ভেঙে স্নিগ্ধ লুকে ধরা দিলেন অভিনেত্রী। অদিতির পরনে রয়েছে ঘিয়ে রঙের টিস্যু অরগ্যানজ়া শাড়ি। সিদ্ধার্থের পরনে রয়েছে সাদা পাঞ্জাবি এবং সোনালী পাড়ের ঐতিহ্যবাহী দক্ষিণী পোশাক মুন্ডা।

   

হালকা মেকআপ, ফুলের মালা জড়ানো লম্বা বিনুনি, কপালে লাল টিপ এবং স্নিগ্ধতা মেখে কনের সাজে অপরূপা হয়ে সেজেছিলেন অভিনেত্রী। লাল রং ছাড়াও এর আগে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অনেকেই। সেই তালিকায় রয়েছে পরিণীতি চোপড়া, কিয়ারা আদবানি, সোনাক্ষী সিনহার নাম। আলিয়া ভাটও একই রঙের শাড়ি পরেছিলেন বিয়ের দিন।

নিজেদের বিয়ের মুহূর্ত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। প্রসঙ্গত কয়েকমাস আগেই পরিচালক সঞ্জয় লীলা বনশালির ‘হীরামান্ডি’ সিনেমায় নিজের গজগামিনী চালে মোহিত করেছিলেন সকলকে। আজ সেই অভিনেত্রীর বিয়ের দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছে তার অনুরাগীরা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google