ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে ছোটো পর্দার অভিনেত্রী

ইউটিউব বা ফেসবুকে ব্লগিং-এখন একটি জনপ্রিয় মাধ্যম৷ তাই এখন ছোটো বা বড় পর্দার অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ের পাশাপাশি ব্লগিং-এ দেখা যায়৷ সেইরকমই ছোটো পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অতি পরিচিত মুখ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ইউটিউব বা ফেসবুকে ব্লগিং-এখন একটি জনপ্রিয় মাধ্যম৷ তাই এখন ছোটো বা বড় পর্দার অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ের পাশাপাশি ব্লগিং-এ দেখা যায়৷ সেইরকমই ছোটো পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অতি পরিচিত মুখ আয়েশা ভট্টাচার্য৷ টিভির পর্দায় একের পর এক সিরিয়ালে যেমন তাঁকে কাজ করতে দেখা যায়, ঠিক তেমনি তিনি সোশ্যাল মিডিয়াতেও ভীষণ অ্যক্টিভ৷ ব্লকিং ছাড়াও মা-এর সঙ্গে অনেক শিক্ষামূলক বা মজার ভিডিও করতে দেখা যায় আয়েশাকে৷

জি বাংলায় আলোর কোলে সিরিয়ালের শুটিং চলছে৷ এরই ফাঁকে বাবা-মাকে সঙ্গে নিয়ে দিঘা বেড়াতে গিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য৷ সেখানে গিয়ে বাবা-মার সঙ্গে রিল করতেও দেখা গিয়ে তাঁকে৷ এরই মধ্যে হঠাৎই দুর্ঘটনার কবলে পড়েন তিনি৷ ব্লগিং-এ সেই বিপদের কথা জানান তিনি৷

   

ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে আয়েশার পায়ের আঙুল, জমেছে কালশিটে৷ এই বিষয়ে ব্লগিং-এ আয়েশা নিজে জানিয়েছেন, জোয়ার এসেছিল সমুদ্রে৷ সেই সময় জলের তলায় যে পাথর ছিল তা তিনি টের পাননি৷ আচমকাই পায়ে এসে লাগে তাঁর৷ এর পরেই এই অবস্থা৷ পা কেটে গিয়ে রক্তারক্তি৷ সেই ছবিও শেয়ার করেছেন তিনি৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google